Advertisement
E-Paper

বৈভবের রেকর্ড! দলীপের সেমিফাইনালে ৯২ রানের ইনিংসে ৫৭ বছরের পুরনো নজির ভাঙল পূর্বাঞ্চলের ব্যাটার

পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ৮১ বলে ৯২ রানের ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। এই ইনিংস খেলে রেকর্ড গড়েছে সে। সকলকে ছাপিয়ে গিয়েছে বৈভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৩:২৯
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

কোয়ার্টার ফাইনালে রান পায়নি বৈভব সূর্যবংশী। কিন্তু দলীপ ট্রফির সেমিফাইনালে সব পুষিয়ে দিল ১৫ বছরের ব্যাটার। পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ৮১ বলে ৯২ রানের ইনিংস খেলেছে সে। এই ইনিংস খেলে রেকর্ড গড়েছে সে। সকলকে ছাপিয়ে গিয়েছে বৈভব।

দলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অর্ধশতরানের রেকর্ড গড়েছে বৈভব। ৪২ বলে অর্ধশতরান করেছে সে। তা-ও একটা বিশাল ছক্কা মেরে। মাত্র ১৫ বছর ১৭৫ দিনে এই কীর্তি করেছে বৈভব। তার আগে এই রেকর্ড ছিল লক্ষ্মণ সিংহের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিনে অর্ধশতরান করেছিলেন তিনি। ৫৭ বছরের পুরনো সেই নজির ভাঙল বৈভব।

দলীপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে শতরানের রেকর্ডও গড়তে পারত বৈভব। মাত্র ৮ রানের জন্য তা হাতছাড়া হয়। ৮১ বলে ৯২ রানের ইনিংস খেলে সে। মারে সাতটি চার ও সাতটি ছক্কা। হর্ষ দুবের বলে আউট হওয়ার পর হতাশ দেখায় বৈভবকে।

তবে সেই রেকর্ড গড়ার সুযোগ এখনও রয়েছে বৈভবের। এই ম্যাচে আরও একটি ইনিংস খেলার সুযোগ পেতে পারে সে। পাশাপাশি পূর্বাঞ্চল ফাইনালে উঠলে আরও একটি ম্যাচ খেলবে ১৫ বছরের বাঁহাতি ওপেনার। ফলে সর্বকনিষ্ট হিসাবে দ্রুততম শতরান এবারের দলীপেই করতে পারে বৈভব।

দলীপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২৬৬ রানে অল আউট হয়ে যায় মধ্যাঞ্চল। কোয়ার্টার ফাইনালে নিষ্প্রভ মহম্মদ শামি নেন ২ উইকেট। মুকেশ কুমার ৩, অভিজিৎ সরকার ৩ ও মহম্মদ কুরেশি ২ উইকেট নেন। মধ্যাঞ্চলের হয়ে সর্বাধিক ৬০ রান করেন রিঙ্কু সিংহ।

জবাবে বৈভবের ব্যাটে ভাল শুরু পেয়েছে পূর্বাঞ্চল। তিনি আউট হলেও ক্রিজ়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ভাল দেখাচ্ছে তাঁকেও। এখন দেখার, প্রথম ইনিংসে পূর্বাঞ্চল কত রানের লিড নিতে পারে।

Vaibhav Sooryavanshi Duleep Trophy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy