প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ থেকে সম্প্রচারস্বত্ব বাবদ ভারতীয় বোর্ড আয় করে প্রায় ৬৮ কোটি টাকা। কিন্তু পাকিস্তানের আয় হতে চলেছে এক কোটি টাকারও কম। আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজ়মদের খারাপ খেলার প্রভাব পড়ল সম্প্রচারস্বত্বেও। সম্প্রতি যে স্বত্ব বিক্রি হয়েছে, তাতে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ পিছু পাকিস্তান বোর্ড পাবে ৮২.৮ লক্ষ টাকা। বোর্ড যা দাম রেখেছিল তার থেকে ১৮ শতাংশ কম টাকা পাচ্ছে।
পরবর্তী আন্তর্জাতিক চক্রে পাকিস্তানের সব ম্যাচ দেখানোর দায়িত্ব পেয়েছে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (পিটিভি)। তারা ২৫টি ম্যাচ দেখানোর জন্য ৩৫ কোটি টাকা দিচ্ছে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক মাত্র ১২ কোটি। পিসিবি-র তরফে ভারতীয় মুদ্রায় ন্যূনতম ২০.৭ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছিল। মাত্র একটি সংস্থাই আগ্রহ দেখিয়েছিল। বড় বড় সংস্থাগুলি আগ্রহই দেখায়নি। বাধ্য হয়ে অনেক কম দামে স্বত্ব বিক্রি করতে হয়েছে।
আগের চক্র ২০২৪-এর অগস্ট থেকে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত চালু। পাকিস্তানের এআরওয়াই এবং টাওয়ার স্পোর্টসের সংস্থাগোষ্ঠী ৬১টি ম্যাচের স্বত্ব পেয়েছিল ৬০ কোটি টাকায়। অর্থাৎ পাকিস্তানের আয় হয়েছে ম্যাচ পিছু ১.০১ কোটি টাকা। পরের বছর থেকে সেটাও হবে না।
আরও পড়ুন:
১৮ শতাংশ কমেছে স্বত্বের দাম। এখন চেয়ারম্যান রয়েছেন মহসিন নকভি। অনেকেই এই স্বত্বে বিপদের সতর্কবার্তা দেখতে পেয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের খারাপ খেলাকেই দায়ী করা হচ্ছে। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজ়ে খারাপ খেলেছে দল। এশিয়ান গেমসের ফাইনালেও তারা হেরেছে ভারতের কাছে।