Advertisement
E-Paper

বিশ্বকাপের ভাবনা ঘুরছে রাহুলের মাথায়, এক দিনের ক্রিকেটে কত রান তোলা নিরাপদ, বললেন ভারতের ব্যাটার

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজে বড় রান তাড়া করে জয়ের একাধিক উদাহরণ রয়েছে। ফলে এখন কত রান তোলাটা নিরাপদ তা নিয়ে আলোচনা চলছে। কেএল রাহুল জানিয়েছেন, কত রান তুলতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৭:৩১
cricket

শতরানের পর রাহুলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ৪০০ রান তাড়া করে জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ় জিতেছিল ৩৫০-র বেশি রান তাড়া করে। ফলে এখন এক দিনের ক্রিকেটে কত রান তোলাটা নিরাপদ তা নিয়ে আলোচনা চলছে। ভারতের ব্যাটার কেএল রাহুল জানিয়েছেন, কত রান তুলতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার হিসাবে তাঁর কর্তব্য কী, সেটাও জানিয়েছেন তিনি।

তৃতীয় ম্যাচের পর রাহুল বলেছেন, “আমরা পরিকল্পনা থেকে খুব বেশি দূরের দিকে তাকাতে চাই না। তবে পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। আপাতত ঠিক হয়েছে প্রথমে ব্যাট করলে ৩৩০-৩৪০ রান তোলার। কিন্তু আমরা দেখছে এক দিনের ক্রিকেটে অনায়াসে দলগুলো ৩৪০ বা ৩৫০ রান তাড়া করে জিতে যাচ্ছে। তাই ব্যাটারেরা কীভাবে অন্তত ৩৭০-৩৮০ রান তুলতে পারে বা ৪০০-র দিকে এগিয়ে যেতে পারে সেটা নিয়ে ভাবনা চলছে। আমাদের মতো মিডল অর্ডার ব্যাটারেরা ক্রিজে নামলে চেষ্টা করি বেশি সময় না নিয়ে চালিয়ে খেলা শুরু করতে এবং স্ট্রাইক রেট বজায় রাখতে। প্রতি ৬-৭ বল অন্তর একটা করে চার মারার চেষ্টা করি।”

রাহুলের সংযোজন, “কাকে নামানো হবে সে ব্যাপারে কোচ এবং অধিনায়কের স্পষ্ট ধারণা আছে। বিশ্বকাপের জন্য যারা গুরুত্বপূর্ণ তাদের ওরা বেশি সুযোগ দিতে চায়।”

সম্প্রতি ধারাবাহিক ভাবে এক দিনের ক্রিকেটে পাঁচে বা ছয়ে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২৯ করার পর রাহুল জানিয়েছেন, ক্রিজে সময় কাটাতে পেরে ভাল লেগেছে এবং ভবিষ্যতে আরও বেশি সময় কাটাতে চান।

রাহুলের কথায়, “আমি ক্রিজে আরও বেশি সময় কাটাতে চাই। শেষ বার এক দিনের ক্রিকেটে এত বেশি সময় কাটিয়েছিলাম জানুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। তার পর থেকে খুব লম্বা ইনিংস খেলতে পারিনি।”

৩৪ ওভারের বল থেকে একটিই বলে খেলা হয়। তাই রাহুল চান, পুরনো বলে খেলার ব্যাপারে নিজের দক্ষতা আরও বাড়াতে। তাঁর কথায়, “শক্ত বল খেলতে ভাল লাগে। আমি গতি কাজে লাগাতে পারি। এটা নিয়ে আরও বেশি কাজ করছি। নরম, পুরনো বলে খেলে সেই বলে ছয় মারার অভ্যাস করতে চাই।”

India Vs West Indies KL Rahul BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy