ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা তুঙ্গে। কিছু ক্রিকেটার দীর্ঘ দিন চোটের মধ্যে রয়েছেন। কেউ কেউ সুস্থ হতে গিয়ে আবার চোট পাচ্ছেন। বার বার বোর্ডের মুখ পুড়েছে। এই পরিস্থিতিতে ফিটনেস নিয়ে কড়া হওয়ার পথে বোর্ড। দল নির্বাচনের প্রক্রিয়াতেও বদল আনা হচ্ছে।
এ বার থেকে কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করার আগে বার বার পরীক্ষা করা হবে। সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হবে। বোর্ডের এক সূত্র বলেছেন, “শুধু ১০০ শতাংশ নয়, ফিট ঘোষণা করার আগে ২০০ শতাংশ নিশ্চিত হতে হবে।”
বোর্ড শিক্ষা নিচ্ছে অতীতের ঘটনা থেকে। দীর্ঘ বিরতির পর জুনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলে ফিরেছিলেন তিনি। কয়েকটি ম্যাচ খেলার পর আবার চোট পান। প্রশ্ন উঠেছিল, পুরো ফিট না হয়েই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল কি না। একই কথা বলা যায় বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেও। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজ়ে জসপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শন থাকলেও শেষ মুহূর্তে তাঁদের বাদ দিয়ে অন্য ক্রিকেটার নেওয়া হয়। তাই জন্যই ঠিক হয়েছে, ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হলে খেলার অনুমতি দেওয়া হবে না।
আরও পড়ুন:
সম্প্রতি উৎকর্ষ কেন্দ্রের প্রধান লক্ষ্মণ বলেছিলেন, “নির্বাচনের পর বিবৃতিতে স্পষ্ট বলা থাকে কিছু ক্রিকেটারের খেলা নির্ভর করছে ফিটনেসের উপরে। অর্থাৎ তারা ফিটনেস পরীক্ষায় পাস না করলে খেলতে পারবে না। এটা নিয়ে অহেতুক বিতর্কের কারণ নেই।”
তার আগে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছিলেন, “সিরিজ়ের ২১-২৮ দিন আগে দল নির্বাচন হয়। সেই দিনে যদি কোনও ক্রিকেটার ফিট না থাকে তাকে দুম করে বাদ দেওয়া যায় না। সফর শুরুর ঠিক আগে সে ফিট হয়ে গেলেই খেলানো যেতে পারে।”