Advertisement
E-Paper

আগরকরের বদলি নির্বাচক বেছে নিল ভারতীয় বোর্ড, জানিয়ে দেওয়া হল নতুন চেয়ারম্যানের নামও

জাতীয় নির্বাচক কমিটিতে রয়েছেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহ, অজয় রাতরা এবং শিবসুন্দর দাস। অজিত আগরকরের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় পশ্চিমাঞ্চলের প্রতিনিধি এবং চেয়ারম্যানের পদ ফাঁকা হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৬:৫২
Picture of Cricket

(বাঁ দিকে) অজিত আগরকর এবং বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া (ডান দিকে)। — ফাইল চিত্র।

অজিত আগরকরের পরিবর্ত নির্বাচক পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পশ্চিমাঞ্চল থেকে শুভমন গিলদের নতুন নির্বাচক হলেন রমেশ পাওয়ার। সোমবার নতুন নির্বাচক হিসেবে প্রাক্তন অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বিসিসিআই।

বোর্ডের একাংশ চাইছিলেন আগরকরের জায়গায় প্রজ্ঞান ওঝাকে নির্বাচক কমিটির চেয়ারম্যান করতে। তাতে সরকারি সিলমোহর পড়ে গেল। পাওয়ার নতুন নির্বাচক হওয়ায় ওঝার চেয়ারম্যান হওয়া নিয়ে আর সমস্যা থাকল না। জাতীয় নির্বাচকদের মধ্যে সব চেয়ে বেশি টেস্ট খেলার নিরিখে ওঝাকেই নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। ওঝা ছাড়াও এই মুহূর্তে জাতীয় নির্বাচক হিসেবে কাজ করছেন আরপি সিংহ, অজয় রাতরা এবং শিবসুন্দর দাস। আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী ভাবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন ওঝাই।

অশোক মলহোত্র, যতীন পরাপঞ্জেদের নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) সুপারিশেই পাওয়ারকে পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক হিসেবে বেছে নিয়েছে বোর্ড। আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছে সিএসি। ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের ফলাফলের ভিত্তিতে পাওয়ারকে বেছে নেওয়া হয়েছে। দু’টি টেস্ট এবং ৩১টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পাওয়ারের। ভারতের মহিলা ক্রিকেট দল, মুম্বই এবং গুজরাতের রঞ্জি দলের কোচ ছিলেন। এ ছাড়াও বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ওঝার নাম নতুন চেয়ারম্যান এবং পাওয়ারের নাম নতুন নির্বাচক হিসেবে ঘোষণার পাশাপাশি আগরকরকেও ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। নির্বাচক হিসেবে তাঁর নিষ্ঠা এবং ভূমিকার প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, আগরকরের মেয়াদকালে ভারত দু’বার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এক বার জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Ramesh Powar National Selector Pragyan Ojha BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy