Advertisement
E-Paper

ধোনির ভূমিকা পালন করতে হবে হরমনপ্রীতকে, মেয়েদের দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে বার্তা বিসিসিআই সভাপতির

মহিলা দলের অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানাকে বেছে নেওয়ার মধ্যে কোনও ভুল দেখছেন না বিসিসিআই সভাপতি। নেতৃত্ব দেওয়ার প্রশ্নে হরমনপ্রীত কৌরের পর মন্ধানাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন মিঠুন মানহাস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৯:১০
Picture of Cricket

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং হরমনপ্রীত কৌর (ডান দিকে)। — ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা পালন করতে হবে হরমনপ্রীত কৌরকে। মহিলা দলের নেতৃত্ব পরিবর্তনের এমনই চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সদ্য প্রাক্তন অধিনায়কের কাছ থেকে প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস।

ছেলেদের ক্রিকেট দলের নেতৃত্ব বিরাট কোহলির হাতে যাওয়ার পর ধোনি তাঁকে সব রকম ভাবে সাহায্য করতেন। মাঠে এবং বাইরে নানা পরামর্শ দিতেন। ম্যাচের কঠিন পরিস্থিতিতে নিজে এগিয়ে এসে সামাল দেওয়ার চেষ্টা করতেন। নতুন অধিনায়ক কোহলির যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর রাখতেন ধোনি। বিশেষ করে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন ধোনি। মানহাস চান হরমনপ্রীতও একই ভাবে স্মৃতি মন্ধানার পাশে থাকুন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘‘আমি সব সময় বিশ্বাস করি, পথ দেখানোর জন্য পাশে সিনিয়র কেউ থাকলে তবেই দায়িত্ব হস্তান্তর করা উচিত। কারণ যতই অভিজ্ঞতা থাকুক, নেতৃত্ব দেওয়া কখনই সহজ নয়।’’ উদাহরণ হিসেবে ছেলেদের দলের কথা বলেছেন মানহাস। সৌরভ গঙ্গোপাধ্যায়, ধোনি, কোহলি, রোহিত শর্মারা এ ভাবেই প্রাক্তন অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে দিয়েছেন। এখন কোহলি এবং রোহিতের সব সময় শুভমন গিলের পাশে থাকার কথাও বলেছেন বোর্ড সভাপতি।

মানহাস বলেছেন, ‘‘মাঠে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যখন অধিনায়ককে সিদ্ধান্ত নিতে হয় এবং তার মধ্যে দ্বিধা থাকে। তাই আমার মনে হয় মন্ধানার কাছে হরমনপ্রীত সম্পদের মতো হবে।’’ মহিলা দলের অধিনায়ক হিসেবে মন্ধানাকে বেছে নেওয়ার মধ্যে কোনও ভুল দেখছেন না বোর্ড সভাপতি। নেতৃত্ব দেওয়ার প্রশ্নে হরমনপ্রীতের পর মন্ধানাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন তিনি। উল্লেখ্য, ঘরের মাঠে জ়িম্বাবোয়ে সিরিজ় দিয়ে পাকাপাকি ভাবে নেতৃত্ব দেবেন মন্ধানা।

Harmanpreet Kaur MS Dhoni Smriti Mandhana Captaincy BCCI Mithun Manhas

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy