E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আজ বোর্ডের বৈঠকে আলোচনায় রোহিত

মুম্বইয়ে বোর্ডের এই বৈঠকে থাকবেন গৌতম গম্ভীর, ভি ভি এস লক্ষ্মণ এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। জানা গিয়েছে, এই বৈঠকে আলোচনা হতে পারে ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৫
প্রশ্ন: রোহিতকে কি দেখা যাবে বিশ্বকাপে?

প্রশ্ন: রোহিতকে কি দেখা যাবে বিশ্বকাপে? — ফাইল চিত্র।

ভারতীয় বোর্ডের রিভিউ মিটিংয়ে উঠে আসতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৭ একদিনের বিশ্বকাপের জন্য কোন কোন ক্রিকেটারকে পাওয়া যেতে পারে, ক্রিকেটারদের চোট-আঘাতের অবস্থা কী রকম, রোহিত শর্মার ভবিষ্যৎ কী হবে, এই সব নিয়েই আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।

মুম্বইয়ে বোর্ডের এই বৈঠকে থাকবেন গৌতম গম্ভীর, ভি ভি এস লক্ষ্মণ এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। জানা গিয়েছে, এই বৈঠকে আলোচনা হতে পারে ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে। যাঁদের দু’জন শুধুই একদিনের ক্রিকেট খেলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আলোচনা হতে পারে রবীন্দ্র জাডেজাকে নিয়েও। তবে পরের বছরের বিশ্বকাপ খেলার ব্যাপারে বিরাট বা জাডেজার আকাশ অনেকটাই মেঘমুক্ত। কিন্তু রোহিতকে নিয়ে এখনও জল্পনা অব্যাহত।

ইংল্যান্ড সফরে শোনা গিয়েছিল, লর্ডসের এক দিনের ম্যাচ খেলেই নাকি অবসর নেবেন রোহিত। কিন্তু সেই ম্যাচে অসাধারণ শতরান করে সব সমালোচনার জবাব দেন ‘হিটম্যান’। কিন্তু তারপরেও নাকি রোহিতকে নিয়ে প্রশ্ন ওঠা থামেনি। এই বৈঠকে জুন-জুলাই মাসের ইংল্যান্ড সফরের বিপর্যয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে হয়তো রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তারও ইঙ্গিত পাওয়া যাবে।

এর পরের মাসে ভারত যাবে নিউ জ়িল্যান্ড সফরে। যেখানে সাদা এবং লাল বলের সিরিজ় খেলতে হবে শুভমন গিল, শ্রেয়স আয়ারদের। জানা যাচ্ছে, সেন্টার অব এক্সেলেন্স-এর প্রধান লক্ষ্ণণের কাছে ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে তথ্য চাইতে পারেন ভারতের কোচ গম্ভীর।

একটা ব্যাপারে নাকি কোচ এবং নির্বাচক প্রধান একমত হয়েছেন যে, হার্দিক পাণ্ড্য যদি ১০ ওভার বল করার মতো অবস্থায় না থাকেন, তা হলে তাকে একদিনের ক্রিকেটের জন্য ভাবা হবে না। আলোচনা হতে পারে আগরকরের মেয়াদ বাড়বে কি না, তা নিয়েও। মেয়াদ শেষ হয়ে যাওয়ার মুখে দাঁড়ানো আগরকরকে এই বৈঠকে ডাকা হয়েছে। কেউ কেউ মনে করছেন, আগরকরকে হয়তো পরের বছরের বিশ্বকাপ পর্যন্ত রাখা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rohit Sharma Indian Cricket team BCCI Gautam Gambhir ODI Cricket ICC ODI World Cup 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy