Advertisement
E-Paper

আগরকরের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে বোর্ড! নির্বাচক হওয়ার প্রস্তাব খারিজ ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তন ক্রিকেটারের

অজিত আগরকর ছিলেন পশ্চিমাঞ্চলের প্রতিনিধি। তাই তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য পশ্চিমাঞ্চল থেকেই নতুন জাতীয় নির্বাচক বেছে নিতে হবে বিসিসিআইকে। সেখানেই সমস্যা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১২:১৭
cricket

বোর্ডের বৈঠকে (বাঁ দিক থেকে) শিবসুন্দর দাস, রুদ্রপ্রতাপ সিংহ, দেবজিৎ শইকীয়া, ভিভিএস লক্ষ্মণ, প্রজ্ঞান ওঝা ও অজয় রাতরা। ছবি: বিসিসিআই।

ভারতের প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকর ইস্তফা দেওয়ার পর সমস্যায় ক্রিকেট বোর্ড। আগরকরের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে তারা। পশ্চিমাঞ্চল থেকে বোর্ডের নির্বাচক ছিলেন আগরকর। সেখান থেকে নতুন নির্বাচক খুঁজছে বোর্ড। কিন্তু বোর্ডের পছন্দসই কেউ এখনও রাজি হননি।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র রিপোর্ট অনুযায়ী, পশ্চিমাঞ্চলের হয়ে খেলা বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছে বোর্ড। কিন্তু এখনও কেউ রাজি হননি। এমনকি, দেশের হয়ে প্রায় ১০০ টেস্ট খেলে দুই তারকার সঙ্গেও মিঠুন মনহাসেরা কথা বলেছেন। কিন্ত তাঁরাও বোর্ডের প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

ভারতীয় বোর্ডের বর্তমান নির্বাচক কমিটিতে রয়েছেন প্রজ্ঞান ওঝা, রুদ্রপ্রতাপ সিংহ, অজয় রাতরা ও শিবসুন্দর দাস। আগরকরের পরিবর্ত হিসেবে নির্বাচক হওয়ার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল বোর্ড। ১৪ অক্টোবর ছিল আবেদনের শেষ দিন।

আগরকর ছিলেন পশ্চিমাঞ্চলের প্রতিনিধি। তাই তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য পশ্চিমাঞ্চল থেকেই নতুন জাতীয় নির্বাচক বেছে নিতে হবে বিসিসিআইকে। শোনা যাচ্ছিল, নতুন নির্বাচক হতে পারেন পার্থিব পটেল। তাঁর সঙ্গে বিসিসিআইয়ের কয়েক জন কর্তার নাকি প্রাথমিক কথাও হয়েছিল। কিন্তু তিনিও আবেদন করেননি।

নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান হন। আপাতত যা সম্ভাবনা তাতে ওঝাকেই তাঁর কার্যকালের বাকি সময়ের জন্য চেয়ারম্যান করতে পারে বোর্ড। আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছেন ওঝা। কারণ, বাকি জাতীয় নির্বাচকদের থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

পশ্চিমাঞ্চল থেকে আবেদন করা প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম রমেশ পাওয়ার এবং সমীর দিঘে। শোনা যাচ্ছিল, পাওয়ারকে ছোটদের দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে পশ্চিমাঞ্চলের প্রতিনিধি করা হতে পারে জাতীয় নির্বাচক কমিটিতে। তা হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছেন ওঝা। দিঘেকে আনা হতে পারে ছোটদের দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান করে।

BCCI India Cricket Ajit Agarkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy