Advertisement
E-Paper

মেসির অ্যাসিস্ট, মেজর লিগ সকারের প্লে-অফে ওঠার হ্যাটট্রিক মায়ামির! আরও এক ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন এলএম১০

গোল করতে না পারলেও রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করিয়েছেন মেসি। অপর গোল জার্মান বারটেরামের। সেই গোলের অ্যাসিস্ট এসেছে লুই সুয়ারেসের পা থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৬
football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর টানা তৃতীয় বার মেজর লিগ সকারের প্লে-অফে জায়গা করে নিল ইন্টার মায়ামি। বুধবার রাতে নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারায় মায়ামি। গোল করতে না পারলেও রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করিয়েছেন মেসি। অপর গোল জার্মান বারটেরামের। সেই গোলের অ্যাসিস্ট এসেছে লুই সুয়ারেসের পা থেকে।

জুলাই মাসের পর থেকে এই প্রথম মেজর লিগ সকারে পর পর দু’টি ম্যাচ জিতল মায়ামি। নইলে শেষ কয়েকটি ম্যাচে হতাশা বেশি দেখেছেন মেসিরা। গত ম্যাচে মেসি ও সুয়ারেসের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। কোচ হওয়ার পর ক্রিশ্চিয়ান গঞ্জালেজ়ও এই প্রথম পর পর দু’ম্যাচ জিতলেন।

ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল করেন বারটারামে। মরসুমে এটি তাঁর অষ্টম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ডি পল। শেষ দিকে পেনাল্টি পেয়েছিল নিউ ইয়র্ক সিটি। কিন্তু নিকোলাস ফের্নান্দেজ়ের শট বাঁচিয়ে দেন সেন্ট ক্লেয়ার।

২০২৩ সালের আগে মেজর লিগ সকারের প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। মেসি আসার পর ২০২৪ সালে প্রথম বার প্লে-অফে ওঠে তারা। প্রথম রাউন্ডে আটলান্টার কাছে হেরে বিদায় নিতে হয়। ২০২৫ সালে ভ্যাঙ্কুভারকে হারিয়ে প্রথম বার মেজর লিগ সকার জেতে মায়ামি। এ বারও সেই সুযোগ রয়েছে তাদের কাছে।

চলতি বছর বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হারতে হয়। তার পরেই নিজের বাবাকে হারান মেসি। এই ঘটনার কিছু দিন পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। দেশের হয়ে বিদায়ী ম্যাচও খেলেন। এ বার ক্লাবের হয়ে একটি ট্রফি জেতার সুযোগ রয়েছে তাঁর সামনে। সেই লক্ষ্যেই এগোচ্ছেন মেসি।

Inter Miami Lionel Messi Major League Soccer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy