Advertisement
E-Paper

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিশ্বরেকর্ড অভিষেকের! ছক্কার সংখ্যায় সূর্যকে টপকে গেলেন ভারতীয় ওপেনার

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪টি ছক্কা মেরেছিলেন অভিষেক। গত বছর সেটিই ছিল কোনও ব্যাটারের মারা সর্বাধিক ছক্কা। অর্থাৎ, পর পর দু’বছর সকলের উপরে অভিষেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২২:৪২
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

আরও একটি ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। তিনি ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদবকে। এক বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার।

২০২৬ সালে মোট ৬৯টি ছক্কা মেরেছেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক বছরে আর কোনও ব্যাটার এত ছক্কা মারতে পারেননি। হায়দরাবাদে খেলতে নামার আগে একই যুগ্মভাবে শীর্ষে ছিলেন অভিষেক ও সূর্য। ২০২২ সালের ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য। হায়দরাবাদে সূর্যকে টপকে গিয়েছেন অভিষেক। চলতি বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান কিশন। ৫২টি ছক্কা মেরেছেন তিনি।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪টি ছক্কা মেরেছিলেন অভিষেক। গত বছর সেটিই ছিল আইসিসির পূর্ণ সদস্যের দেশের কোনও ব্যাটারের মারা সর্বাধিক ছক্কা। অর্থাৎ, পর পর দু’বছর সকলের উপরে অভিষেক। এই বছর অন্তত আরও ছ’টি ম্যাচ পাবেন অভিষেক। এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর কাছে।

তবে সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে অস্ট্রিয়ার কর্ণবীর সিংহের। ২০২৫ সালে ১২২টি ছক্কা মেরেছেন তিনি। তবে সে সবই আইসিসির সহযোগী সদস্য দেশের বিরুদ্ধে। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে অভিষেকের ধারেকাছে কেউ নেই।

তবে হায়দরাবাদে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি অভিষেক। আসলে পাওয়ার প্লে-তে ব্যাট করার তেমন সুযোগই পাননি তিনি। ফলে ছন্দ পাননি। শেষ পর্যন্ত ২৪ বলে ২৯ রান করে আউট হয়েছেন ভারতীয় ওপেনার। মেরেছেন তিনটি চার ও একটি ছক্কা।

India Vs West Indies Abhishek Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy