Advertisement
E-Paper

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান! অভিষেককে দেখলেই ‘ইউনিভার্স বস্‌’-এর কথা মনে পড়ছে পুজারার

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক। এই ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২০:২৯
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান পূর্ণ হয়েছে অভিষেক শর্মার। তবে একটি ক্ষেত্রে সকলের আগে তিনি। সহচেয়ে কম বলে (১০২৪) এই ২০০০ রান করেছেন তিনি। এখনই তাঁর মধ্যে ‘ইউনিভার্স বস্‌’-এর ছায়া দেখছেন চেতেশ্বর পুজারা। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ওপেনার ক্রিস গেলকে এই নামে ডাকা হয়। পুজারার মতে, বিশ্বক্রিকেটের পরবর্তী গেল হলেন অভিষেক।

‘জিয়োস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুজারা বলেন, “কেউ ভাবেনি, এত তাড়াতাড়ি এ রকম একটা মাইলফলক ও ছুঁয়ে ফেলবে। অভিষেক যে ভাবে খেলছে, তাতে এখনও পর্যন্ত ভারতের হয়ে খেলা সেরা টি-টোয়েন্টি ব্যাটার ও।”

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারেরা কতটা বিধ্বংসী হতে পারেন, তার প্রথম পরিচয় দিয়েছিলেন গেল। আইপিএলে তাঁর ১৭৫ রানের ইনিংস এখনও কেউ ভোলেনি। সেই ক্ষমতা অভিষেকের মধ্যেও রয়েছে বলে মনে করেন পুজারা। তিনি বলেন, “ওর নাম বহু দিন লোকের মুখে মুখে ঘুরবে। টি-টোয়েন্টি ফরম্যাটের কথা ভাবলেই সকলের আগে গেলের কথা আমাদের মনে পড়ে। অভিষেকের মধ্যেও সেই ক্ষমতা আছে। ওকে দেখলেই আমার গেলের কথা মনে পড়ে। ও বিশ্বক্রিকেটের পরবর্তী গেল হতে পারে।”

পুজারার মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজের খেলার ধরনে বদল করেছেন অভিষেক। সেই কারণে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে তাঁকে। পুজারা বলেন, “আগে ও প্রথম বল থেকে চালিয়ে খেলার চেষ্টা করত। এখন তা করে না। শুরুর কয়েকটা বল দেখে খেলে। ইনদওরে সেটাই করেছে। তিন-চারটে বল দেখে নিয়ে তার পর হাত খোলে। এতে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন যে কোনও পিচেই ও বড় রান করার ক্ষমতা রাখে।”

ইনদওরে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক। এই ইনিংসেই টি-টোয়েন্টিতে ২০০০ রান পূর্ণ হয়েছে তাঁর। পাশাপাশি এক বছরে ছক্কা মারার নিরিখে সূর্যকুমার যাদবকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দু’জনেরই ছক্কার সংখ্যা ৬৮। হায়দরাবাদে একটি ছক্কা মারলেই টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়বেন অভিষেক। সেই কারণেই হয়তো তাঁক মধ্যে গেলের ছায়া দেখতে পাচ্ছেন পুজারা।

India Vs West Indies Cheteshwar Pujara Abhishek Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy