E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বয়স ভাঁড়ানোয় রোহিতকে দু’বছর নির্বাসিত করল বোর্ড

রোহিত বাংলার ভূমিপূত্র নন। উত্তরপ্রদেশ থেকে এখানে এসে খেলছেন। তাঁর আধার কার্ড আপডেটে বয়স নিয়ে গোলোযোগ ধরা পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬
রোহিত যাদব।

রোহিত যাদব। ছবি: ইনস্টাগ্রাম।

বাংলার লেগস্পিনার রোহিত যাদবকে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় বোর্ড। তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ ছিল। কয়েক মাস আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ়েও সুযোগ পেয়েছিলেন তিনি।

রোহিত বাংলার ভূমিপূত্র নন। উত্তরপ্রদেশ থেকে এখানে এসে খেলছেন। তাঁর আধার কার্ড আপডেটে বয়স নিয়ে গোলোযোগ ধরা পড়ে। সিএবি দাবি করেছিল, তাঁর জন্মসাল মিলছে না। অভিযোগ ছিল, তাঁর আধার কার্ডের আপডেটে বয়স সংক্রান্ত গোলোযোগ রয়েছে। অভিযোগ, যখন রোহিতের নাম সিএবিতে নথিভুক্ত হয়, তাঁর জন্মসাল ছিল ২০০৭। বাড়ির ঠিকানা ছিল উত্তরপ্রদেশ। এর পরে ২০১৭ সালে আধার কার্ডের আপডেটে জন্মসাল পাল্টে যায় ২০০৬ সালে। ২০২০ সালে আধার কার্ডের আপডেটেও ২০০৬ সালই দেখাচ্ছিল। কিন্তু ২০২১ সালের আপডেটে তাঁর জন্মসাল ফের পাল্টে যায়। এ বার তা হয় ২০০৯।

শ্রীলঙ্কায় দুরন্ত বোলিংয়ের পরে তাঁর বয়স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়। তখনই আধার কার্ডের তথ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ছ’টি উইকেট পেয়েছিলেন রোহিত। শেষ টেস্টে ভারতকে জিততে সাহায্য
করেছিলেন তিনি।

রোহিতের নথিতে বয়স নিয়ে গোলোযোগের অভিযোগে সিএবি তাঁকে বাংলার যুব দল থেকে বাদ রেখেছিল। কিন্তু ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়ায় বিস্ময় তৈরি হয়েছিল। এর পরে সিএবি বিষয়টি জানায় বোর্ডকে। সব খতিয়ে দেখে শাস্তির সিদ্ধান্ত নেয় বোর্ড।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CAB Cricket Association Of Bengal BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy