Advertisement
E-Paper

এখনও নিশ্চিত নয় শুভমনদের বাংলাদেশ সফর! কেন্দ্রীয় সরকারের অনুমতির অপেক্ষায় ভারতীয় ক্রিকেট বোর্ড

পরের মাসে বাংলাদেশে গিয়ে সীমিত ওভারের সিরিজ় খেলার কথা রয়েছে ভারতের। এক মাস বাকি থাকলেও ভারতের বাংলাদেশ সফর এখনও নিশ্চিত নয়। কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভর করছে সব কিছু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ২২:৫৫
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

পরের মাসে বাংলাদেশে গিয়ে সীমিত ওভারের সিরিজ় খেলার কথা রয়েছে ভারতের। বাংলাদেশে নতুন সরকার আসার পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের সামান্য উন্নতি হলেও তার কিছুটা অবনতি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের পর। এক মাস বাকি থাকলেও ভারতের বাংলাদেশ সফর এখনও নিশ্চিত নয়। কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভর করছে সব কিছু।

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা সরকারের অনুমতির অপেক্ষা করছেন। তিনি বলেছেন, “সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে।”

তিনি জানিয়েছেন, আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ঠিকঠাকই আছে। তাঁর কথায়, “বিসিবি-র সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে সরকারের থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনও সিরিজ়ের দিন ক্ষণ নির্ধারিত হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে।”

উল্লেখ্য, বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরেই গোলমালের সূত্রপাত। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি। তবে নতুন সরকার আসার পর বিভিন্ন দিক থেকেই সম্পর্কের উন্নতির চেষ্টা হয়েছে দু’তরফে। এখন দেখার, কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়া যায় কি না।

India Vs Bangladesh Shubman Gill BCCI Bangladesh Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy