Advertisement
E-Paper

উত্তরণ লক্ষ্মীরতনের, ইরানি কাপে ঋষভ পন্থের অবশিষ্ট ভারত দলের ব‍্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন বাংলার কোচ

ইরানি কাপে আগের মরসুমের রঞ্জিজয়ী দলের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের খেলা হয়। সেই হিসাবে এ বার অবশিষ্ট ভারতের বিরুদ্ধে খেলবে জম্মু-কাশ্মীর। ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরে হবে খেলা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২
cricket

লক্ষ্মীরতন শুক্ল। ছবি: এক্স।

চলতি বছর ইরানি কাপে বড় দায়িত্ব পেতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল। বাংলার ক্রিকেট দলের কোচ ইরানিতে অবশিষ্ট ভারত দলের দায়িত্ব পেতে পারেন। অর্থাৎ, ঋষভ পন্থদের দলের কোচ হতে চলেছেন তিনি। রঞ্জিতে লক্ষ্মীর কোচিংয়ে ভাল পারফর্ম করেছে বাংলা। সেই কারণেই হয়তো তাঁর উত্তরণ ঘটল ইরানি কাপে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, লক্ষ্মীর কোচ হওয়া পাকা। অপেক্ষা শুধু ঘোষণার। খুব তাড়াতাড়ি সেই ঘোষণা করে দিতে পারে বিসিসিআই।

তবে ইরানিতে অবশিষ্ট ভারতের দলে কোনও প্রধান কোচ থাকবে না। লক্ষ্মীকে করা হবে ব্যাটিং কোচ। ওড়িশা ও ভারতের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি হতে পারেন বোলিং কোচ। তাঁরাই দলকে সামলাবেন।

এ বারের ইরানি কাপে অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ। সহ-অধিনায়ক সরফরাজ় খান। বাংলার সুদীপ ঘরামি, আকাশদীপ ও মুকেশ কুমার দলে রয়েছেন। তবে আকাশদীপকে চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই তিনি খেলতে পারবেন।

ইরানি কাপে আগের মরসুমের রঞ্জিজয়ী দলের বিরুদ্ধে অবশিষ্ট ভারত দলের খেলা হয়। সেই হিসাবে এ বার অবশিষ্ট ভারতের বিরুদ্ধে খেলবে জম্মু-কাশ্মীর। ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে হবে খেলা। সেই ম্যাচেই বড় দায়িত্ব পেতে চলেছেন লক্ষ্মী।

ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ় খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা।

Laxmi Ratan Shukla Irani Cup Rishabh Pant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy