Advertisement
E-Paper

সাত মাস মাঠের বাইরে! নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে সুস্থ হয়ে উঠবেন আকাশদীপ, সুযোগ পেতে পারেন টেস্ট দলে

২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউ জ়িল্যান্ডে খেলবে ভারত। দু’দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি এক দিনের ম্যাচ ও দু’টি টেস্ট হবে। সেই টেস্টের দলে নেওয়া হতে পারে আকাশদীপকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১
cricket

আকাশদীপ। —ফাইল চিত্র।

চলতি বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর মাঠে দেখা যায়নি আকাশদীপকে। চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে উঠছেন। এর মধ্যেই ভাল খবর পাওয়া গিয়েছে। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে পুরো সুস্থ হয়ে দলে ফিরতে পারেন বাংলার পেসার।

‘দৈনিক জাগরণ’ জানিয়েছে, আপাতত বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন আকাশদীপ। এখন লাল বল দিয়ে দিনে ১৫ ওভার বল করছেন তিনি। তাঁর ফিটনেসে খুশি চিকিৎসকেরা। অল্প দিনের মধ্যে ছাড়পত্র পেয়ে যেতে পারেন আকাশদীপ।

২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউ জ়িল্যান্ডে খেলবে ভারত। দু’দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি এক দিনের ম্যাচ ও দু’টি টেস্ট হবে। সেই টেস্টের দলে নেওয়া হতে পারে আকাশদীপকে।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি রাঁচীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছিল আকাশদীপের। কিন্তু তিনি সবচেয়ে বেশি নজর কাড়েন ইংল্যান্ড সফরে। ১৩ উইকেট নেন তিনি। তার মধ্যে এজবাস্টনে ছিল ১০ উইকেট। সেই টেস্ট জেতার প্রধান নায়ক ছিলেন বাংলার পেসার। ভারতের হয়ে ১০ টেস্টে ২৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

১ অক্টোবর থেকে শুরু হতে চলা ইরানি কাপে অবশিষ্ট ভারতের দলে নেওয়া হয়েছে আকাশদীপকে। কিন্তু সেই ম্যাচে খেলতে গেলে চিকিৎসকদের ছাড়পত্র নিতে হবে। যা পরিস্থিতি, তাতে ছাড়পত্র পেয়ে যাবেন তিনি। সেখানে ভাল খেলতে পারলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে জায়গা পেতে পারেন আকাশদীপ।

India Cricket Akash Deep

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy