Advertisement
E-Paper

জাতীয় দলে ফেরার পরেই পরবর্তী লক্ষ্য ঠিক করে নিয়েছেন ভুবনেশ্বর, ঘরোয়া ক্রিকেটে খেলবেন ভারতের বোলার

চার বছর পর জাতীয় দলে ফিরে থেমে থাকতে চান না ভুবনেশ্বর কুমার। ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে খেলতে চান ভুবনেশ্বর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১২:১৯
cricket

ভুবনেশ্বর কুমার। ছবি: সমাজমাধ্যম।

চার বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকতে চান না ভুবনেশ্বর কুমার। নিজেকে ফিট রাখতে ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চান ভুবনেশ্বর। মঙ্গলবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর এ কথা জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে এসে ভুবনেশ্বর বলেছেন, “ভারতের হয়ে খেলতে সব সময় ভাল লাগে। কিন্তু অনেক বছর খেলা হয়নি। এখন আবার দেশের হয়ে খেলতে পেরে খুব ভাল লাগছে।”

তাঁকে জিজ্ঞাসা করা হয় এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের ব্যাপারে। বিশেষ করে যেখানে পরের বছর বিশ্বকাপ রয়েছে। ভুবনেশ্বর জানিয়েছেন, খুব দূরের দিকে তাকাচ্ছেন না। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।

ভুবনেশ্বরের কথায়, “আমি খুব দূরের দিকে তাকাতে চাই না। যা পাচ্ছি তাতেই খুশি। তবে ঘরোয়া ক্রিকেটে অবশ্যই খেলব। সেটা বিজয় হজারে হোক বা মুস্তাক আলি। খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

শেষ বার ২০২৩-এ বিজয় হজারে খেলেছিলেন ভুবনেশ্বর। গত মরসুমে খেলেছিলেন সৈয়দ মুস্তাকে। ভুবনেশ্বর জানিয়েছেন, দলে ফেরার ভাবনা তাঁর মাথায় ঘোরে না। হাতের সামনে যা রয়েছে সেটা নিয়েই কাজ করতে চান।

ভুবনেশ্বরের কথায়, “সত্যি বলতে কোনও কিছু তাড়া করতে ভালবাসি না। ভারতের হয়ে খেলা স্বপ্ন। গর্বের ব্যাপার। গত চার বছরে এক বারও ভাবিনি কী হতে চলেছে। যে চ্যালেঞ্জ সামনে এসেছে সেটারই মোকাবিলা করার চেষ্টা করেছি।”

Bhuvneshwar Kumar India Vs New Zealand Vijay Hazare Trophy Syed Mushtaq Ali T20 Trophy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy