Advertisement
E-Paper

লিগ কাপে চতুর্থ ডিভিশনের ক্লাবের কাছে হার আর্সেনালের! ইটালির লিগে গোল ‘মুসোলিনি’র

ইংলিশ লিগ কাপে চতুর্থ ডিভিশনের ক্লাব ফ্লিটউড টাউনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল আর্সেনাল। শুটআউটে ৩-৫ গোলে হারে আর্সেনাল। এ দিকে, ইটালির ঘরোয়া লিগে গোল করলেন বেনিটো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১১:০৭
football

হতাশ আর্সেনালের অধিনায়ক ওডেগার্ড। ছবি: রয়টার্স।

ক্লাবের ইতিহাসে অন্যতম লজ্জার হার দেখলেন আর্সেনালের সমর্থকেরা। মঙ্গলবার রাতে ইংলিশ লিগ কাপে চতুর্থ ডিভিশনের ক্লাব ফ্লিটউড টাউনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল আর্সেনাল। নির্ধারিত সময়ে খেলা ১-১ থাকার পর শুটআউটে ৩-৫ গোলে হারে আর্সেনাল। এ দিকে, ইটালির ঘরোয়া লিগ সিরি এ-তে বেনিটো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানো। এটাই ক্লাবের হয়ে তাঁর প্রথম গোল।

আর্সেনালের বিরুদ্ধে প্রথমার্ধে অ্যারন লৌপালোর গোলে এগিয়ে গিয়েছিল ফ্লিটউড। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ভিক্টর গিয়োকেরেস। ম্যাচের শেষ দিকে মারামারি করে লাল কার্ড দেখেন আর্সেনালের উদীয়মান তারকা ম্যাক্স ডাউম্যান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রুনো গিমায়ারায়েসের শট বাঁচিয়ে দেন ফ্লিটউড গোলকিপার জে লিঞ্চ। পঞ্চম শটে গোল করে ফ্লিটউডের জয় নিশ্চিত করেন কোনর হাউঘি।

প্রিমিয়ার লিগে এভার্টনকে হারানোর পর এই ম্যাচে ন’জনকে বদলে দিয়েছিলেন কোচ মিকেল আর্তেতা। তার ফল ভুগতে হয়েছে আর্সেনালকে। শেষ ১৩ ম্যাচের ১১টিই জিতেছিল আর্সেনাল। সেই দৌড় শেষ হল ফ্লিটউডের কাছে হেরে। ২০১২-র পর আবার চতুর্থ ডিভিশনের কোনও ক্লাবের কাছে হারল আর্সেনাল। শেষ বার হেরেছিল ব্র্যাডফোর্ডের কাছে।

এ দিকে, ইটালির ক্লাব লাজিয়োর হয়ে প্রথম গোল করেছেন রোমানো ফ্লোরিয়ানো মুসোলিনি। মঙ্গলবার লাজিয়ো ৬-২ গোলে হারিয়েছে সাসুয়োলোকে। ১৭ মিনিটে লাজিয়োর হয়ে গোল করেন মুসোলিনি। ম্যাচের পর তিনি বলেন, “প্রথম গোল করতে পেরে খুব খুশি। তবে দল জিততে পারায় বেশি ভাল লাগছে।”

Arsenal league cup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy