Advertisement
E-Paper

জোড়া ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে! শুভমনের ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দুই ব্যাটার

ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যায় শ্রীলঙ্কা শিবির। ১৫ অগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের দুই ব্যাটার। চোট পেয়ে ছিটকে গিয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১২:১৩
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

শ্রীলঙ্কা শিবিরে জোড়া ধাক্কা। এখনও চোট সারেনি দলের দুই ক্রিকেটার পাথুম নিসঙ্ক ও কুশল মেন্ডিসের। তাই ১৫ অগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের দুই ব্যাটার। মেন্ডিসের চোট বেশি গুরুতর। তাঁর দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা বেশ কম।

লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেন্ডিস। সেই চোট এখনও সারেনি। শ্রীলঙ্কা দলের উইকেটরক্ষকও তিনি। ফলে মেন্ডিসের বদলে নতুন উইকেটরক্ষক খেলাতে হবে শ্রীলঙ্কাকে।

অন্য দিকে কব্জিতে চোট পেয়েছিলেন নিসঙ্ক। তাঁর চোটও সারেনি। ফলে দলের টপ অর্ডারের এই ব্যাটার প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথমে তাঁদের রেখেই দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। তারা মনে করেছিল, টেস্ট শুরুর আগে দুই ক্রিকেটার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা হয়নি। শ্রীলঙ্কার টপ অর্ডারের বড় ভরসা নিসঙ্ক ও মেন্ডিস। দু’জনেই লম্বা ইনিংস খেলতে পারেন। তাঁরা না থাকায় শ্রীলঙ্কার ব্যাটিং আক্রমণ দুর্বল হল। তার সুবিধা শুভমন গিলেরা নিতে পারবেন কি না, সেটাই দেখার।

Pathum Nissanka Kusal Mendis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy