Advertisement
E-Paper

এ বছর হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ, একটি কারণে ঘরোয়া টি২০ প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত বোর্ড সভাপতি তামিমের

এ বছরের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজিত হবে না। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন সে দেশের বোর্ড সভাপতি তামিম ইকবাল। জানালেন, একটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ২৩:০৯
cricket

গত বছরের বিপিএল জয়ী বরিশাল দল। ছবি: সমাজমাধ্যম।

এ বছরের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজিত হবে না। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন সে দেশের বোর্ড সভাপতি তামিম ইকবাল। জানালেন, একটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যা না মিটলে এই প্রতিযোগিতা চালু করা হবে না।

তামিম জানিয়েছেন, গত দু’বছর এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে বোর্ডের ক্ষতি হয়েছে ৪০ কোটি বাংলাদেশি টাকা। এই ক্ষতির ধাক্কা সামাল দিয়ে লাভের মুখ না দেখা পর্যন্ত বিপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

তামিম বলেছেন, “আমি আগেও কয়েক বার বলেছি যে এ ভাবে বিপিএল আয়োজন করতে দিতে চাই না। এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে গত দু’বছরে বোর্ডের ক্ষতি হয়েছে ৪০ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট আয়োজন করে বোর্ডের ঘরে টাকা আসা উচিত। যদি ক্ষতি হয় তার মানে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। যত ক্ষণ না সেই সমস্যা মিটছে, তত ক্ষণ এই প্রতিযোগিতা আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়। আমাদের বিপিএল আয়োজন করার ইচ্ছা ১০০ শতাংশ রয়েছে। কিন্তু তাড়াহুড়ো করতে চাই না।”

তামিমকে জিজ্ঞাসা করা হয়, পরের মরসুম শুরু হতে এখনও অনেক সময় রয়েছে। তার মধ্যে কি সমস্যা মিটবে না? তিনি বলেন, “আমার মনে হয় না। এ বছর বিপিএল হবে বলে মনে হচ্ছে না। এই প্রতিযোগিতা থেকে বিসিবি-র লাভের বদলে ক্ষতি হচ্ছে। সেটা ঠিক না হওয়া পর্যন্ত প্রত্যেক বছর বিপিএল আয়োজন করে লাভ নেই। আবারও বলছি, আমাদের ইচ্ছা আছে। কিন্তু তাড়া নেই। যদি ৬, ১২ বা ২৪ মাসও লাগে ঠিকঠাক আয়োজন করতে, তা হলে সেটাই হবে।”

Bangladesh Premier League Tamim Iqbal BCB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy