Advertisement
E-Paper

ধেয়ে আসছে টাইফুন, হড়পা বানের আশঙ্কা, অনুশীলন করতে পারলেন না শ্রেয়সেরা, ভারত-জাপান ম্যাচ ঘিরে সংশয়

টাইফুনের প্রভাব পড়তে পারে এশিয়ান গেমসেও। ইতিমধ্যেই কয়েকটি খেলার সূচি বদল করা হয়েছে। যে খেলাগুলি ইন্ডোর স্টেডিয়ামে হবে, সেগুলির আয়োজনে অবশ্য কোনও সমস্যা হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯
cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

মঙ্গলবার ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে নতুন সংশয় তৈরি হয়েছে। পূর্ব জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’। তার জেরে ঝড়-বৃষ্টি চলছে। সেই কারণে সোমবার অনুশীলন করতে পারেননি শ্রেয়স আয়ারেরা।

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ধেয়ে আসছে টাইফুন। তার জেরে সোমবার ভোর থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় ধস নেমেছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, দ্রুত স্থলভাগের দিকে এগোচ্ছে টাইফুন।

মঙ্গলবার সানো ক্রিকেট মাঠে জাপানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। দু’দেশের মধ্যে ৭৫ বছরের সম্পর্ক উদ্‌যাপন করতে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। কিন্তু সেই ম্যাচ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, টাইফুন যত স্থলভাগের দিকে এগোবে, তত ঝড়-বৃষ্টি বাড়বে। হড়পা বানের আশঙ্কাও দেখা দিয়েছে।

টাইফুনের প্রভাব পড়তে পারে এশিয়ান গেমসেও। ইতিমধ্যেই কয়েকটি খেলার সূচি বদল করা হয়েছে। যে খেলাগুলি ইন্ডোর স্টেডিয়ামে হবে, সেগুলির আয়োজনে অবশ্য কোনও সমস্যা হবে না।

ভারত অধিনায়ক শ্রেয়স জানিয়েছেন, আবহাওয়ার এই পরিস্থিতির কোনও খবর তাঁদের কাছে ছিল না। তিনি বলেন, “খুব সুন্দর দেশ। আমরা নামার পর থেকে খুব ভাল অভ্যর্থনা পেয়েছি। আমরা চেয়েছিলাম, দেশটা একটু ঘুরে দেখতে। কিন্তু আবহাওয়ার কারণে আটকে গিয়েছি। অনুশীলন করতে পারিনি। আবহাওয়ার কথা আমাদের জানা ছিল না। তবে আশা করছি খেলা হবে।”

Team India Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy