Advertisement
E-Paper

নতুন অধিনায়ক পেয়ে গেল কেকেআর? ঘরোয়া লিগে দলকে ট্রফি জিতিয়ে নেতৃত্বের দাবি জোরালো করলেন রিঙ্কু

চলতি বছর উত্তরপ্রদেশের টি২০ লিগে মেরঠকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিঙ্কু। ফাইনাল-সহ ন’টি ম্যাচ জিতেছেন তিনি। অর্থাৎ, তাঁর সাফল্যের হার ৯০ শতাংশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯
cricket

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

সব ধরনের ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানে অবসর নেওয়ায় আইপিএলের আগামী মরসুমের আগে নতুন অধিনায়ক বাছতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সেই লড়াইয়ে অনেকটা এগিয়ে গেলেন কেকেআরের বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিংহ।

উত্তরপ্রদেশের টি২০ লিগে অধিনায়ক হিসাবে নিজের দল মেরঠ ম্যাভেরিক্সকে চ্যাম্পিয়ন করেছেন রিঙ্কু। রবিবার ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে ৯৪ রানে হারিয়েছেন রিঙ্কুরা। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে জায়গা পাননি রিঙ্কু। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সফল হয়েছেন তিনি।

চলতি বছর উত্তরপ্রদেশের টি২০ লিগে মেরঠকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিঙ্কু। ফাইনাল-সহ ন’টি ম্যাচ জিতেছেন তিনি। অর্থাৎ, তাঁর সাফল্যের হার ৯০ শতাংশ। রিঙ্কুর সাফল্য অনুপ্রাণিত করতে পারে কেকেআর ম্যানেজমেন্টকে। রাহানের পর নতুন কোনও বড় নাম খুঁজে না পেলে রিঙ্কুর উপর ভরসা দেখাতে পারে শাহরুখ খানের দল।

আইপিএলে প্রথম থেকে কেকেআরেই খেলছেন রিঙ্কু। কলকাতার দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন ২৮ বছরের বাঁহাতি ব্যাটার। করেছেন ১৩৯৪ রান। প্রথম কয়েক বছর সুযোগ কম পেলেও ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। সেই ইনিংসের পরেই ভারতীয় দলে সুযোগ পান রিঙ্কু।

ভারতীয় দলের হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রিঙ্কু। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে কখনও দল থেকে বাদ পড়েছেন। দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ কম পেয়েছেন। তবে ঘরোয়া লিগে সাফল্য আবার রিঙ্কুর ভাগ্যবদল করতে পারে।

Rinku Singh KKR IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy