Advertisement
E-Paper

টেস্ট দলের নেতৃত্ব কেন পেলেন না? পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের আগে মুখ খুললেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুক

গত বছর নিউ জ়িল্যান্ড সফরে গিয়ে নাইট ক্লাব বিতর্কে জড়িয়ে পড়েন হ্যারি ব্রুক। মনে করা হয়েছিল, সেই কারণে তাঁকে টেস্ট দলের অধিনায়ক করেননি ইসিবি কর্তারা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে মুখ খুললেন ব্রুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ২০:৩৪
Picture of Cricket

হ্যারি ব্রুক। ছবি: এক্স।

বেন স্টোকস অবসর নেওয়ার পর ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় হ্যারি ব্রুককে। কারণ তিনিই ছিলেন টেস্ট দলের সহ-অধিনায়ক। তা ছাড়া সাদা বলের ক্রিকেটে তিনিই ইংল্যান্ডের অধিনায়ক। কিন্তু টেস্ট নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দেন ব্রুক। তা নিয়ে মুখ খুলেছেন ব্রুক।

আগামী ১৯ অগস্ট থেকে শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়। তার আগে নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন ব্রুক। তাঁর মতে, টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সঠিক ব্যক্তি রুটই। পাকিস্তান সিরিজ় থেকেই তিনি আবার টেস্টে অধিনায়কত্ব করবেন। ব্রুক অধিনায়ক না হওয়ায় অনেকে মনে করেছিলেন, গত বছর নিউ জ়িল্যান্ড সফরে গিয়ে নাইট ক্লাব বিতর্কে জড়িয়ে পড়ার জন্যই ব্রুককে টেস্ট দলের অধিনায়ক করা হয়নি। তবে আসল কারণ অন্য।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুক বলেছেন, ‘‘রুটকে টেস্ট দলের অধিনায়ক করা একদম সঠিক সিদ্ধান্ত। রুট কী ভাবে নেতৃত্ব দেয়, সেটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। এই কাজটা করার জন্য নিঃসন্দেহে রুট যোগ্যতম ব্যক্তি। রুটের নেতৃত্বে টেস্ট খেলার অপেক্ষায় রয়েছি।’’ আপনি কেন দায়িত্ব নিলেন না? ব্রুক বলেছেন, ‘‘কেন বলতে পারব না। সত্যিই জানি না। আমিই টেস্ট দলের নেতৃত্ব নিতে চাইনি।’’

ব্রুক রাজি না হওয়ায় প্রাক্তন অধিনায়ক জো রুটকেই আবার টেস্ট অধিনায়ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ৩৫ বছরের ক্রিকেটার টেস্ট ব্যাটিংয়ে মন দিতে চান।

Captaincy test cricket Harry Brook ECB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy