Advertisement
E-Paper

অবসরের এক সপ্তাহ পরই আবার ২২ গজে ফেরার সিদ্ধান্ত স্টোকসের! খেলবেন ছোটবেলার ক্লাবের হয়ে

গত মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বেন স্টোকস। আগামী মঙ্গলবার আবার ২২ গজে ফিরবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২৩:২৯
Picture of Cricket

বেন স্টোকস। — ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এক সপ্তাহ পর আবার ২২ গজে ফেরার সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাউন্টি ক্রিকেট খেলবেন ডারহ্যামের হয়ে। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে কাপে খেলবেন তিনি।

ক্রিকেটজীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন স্টোকস। ২০০৯ সাল থেকে ডারহ্যামের হয়ে খেলেন ৩৫ বছরের অলরাউন্ডার। নিউ জ়িল্যান্ড থেকে পাকাপাকি ভাবে ইংল্যান্ডে চলে আসার পর ডরহ্যামই তাঁকে প্রথম সুযোগ দিয়েছিল। ইংরেজদের ক্রিকেটে থিতু হওয়ার সুযোগ করে দিয়েছিল কিউয়ি তরুণকে। সেই ডারহ্যামের হয়েই ডার্বিশায়ারের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচ খেলবেন স্টোকস।

গত মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন স্টোকস। আগামী মঙ্গলবার আবার ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। সে দিনই শুরু হবে ‘দ্য হান্ড্রেড’। ইংল্যান্ডের প্রথম সারির প্রায় সব ক্রিকেটারকেই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে। খেলবেন বিভিন্ন দেশের ক্রিকেটারেরাও। তা-ও স্টোকস বেছে নিয়েছেন ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘ডারহ্যাম এসে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আমি খেলিনি। সে সময় এক দিন এসেছিলাম। সেই অনুভূতিটা নিয়েই ক্রিকেট খেলতে চাই। দুর্ভাগ্যের হলেও এমন অনুভূতি অন্য কোথাও হয়নি।’’

ক্রিকেটজীবনের নতুন অধ্যায় নিয়ে স্টোকস বলেছেন, ‘‘ভীষণ উত্তেজিত লাগছে। ডারহ্যাম আমার ছোটবেলার ক্লাব। আবার সেই জার্সি পরে মাঠে নামব। দুর্দান্ত অনুভূতি হচ্ছে। কিছু কঠিন মুহূর্ত কাটিয়ে এসেছি। তবে আমি নিশ্চিত, এই সিদ্ধান্তটা সঠিকই নিয়েছি।’’

১২ বছর পর ডারহ্যামের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলবেন স্টোকস। ২০১৪ সালের ওয়ান ডে কাপ সেমিফাইনালে শেষ বার নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে খেলেছিলেন। সেই ম্যাচে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন। যা ঘরোয়া ক্রিকেটে স্টোকসের অন্যতম সেরা ইনিংস হিসাবে চিহ্নিত।

Ben Stokes ECB England

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy