Advertisement
E-Paper

সচিন-পুত্র অর্জুনের আবার দলবদল? দলের সঙ্গে বিদেশ সফরে না যাওয়ায় শুরু জল্পনা

২০২২-২৩ মরসুম থেকে গোয়ার হয়ে খেলছেন অর্জুন তেন্ডুলকর। মুম্বই দলে সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা না থাকায় রাজ্য বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন। গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি উইকেট রয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৬:১৩
Picture of Cricket

অর্জুন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

গত চার মরসুম ধরে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন অর্জুন তেন্ডুলকর। কিন্তু এ বার গোয়া দলের সঙ্গে ওমান সফরে যাননি ২৬ বছরের ক্রিকেটার। তা হলে কি ঘরোয়া ক্রিকেটে দল বদলাবেন? জল্পনা তৈরি হয়েছে সচিন তেন্ডুলকরের পুত্রকে নিয়ে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দল বা রাজ্য পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই অর্জুনের। আসন্ন মরসুমেও গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার। ২০২২-২৩ মরসুম থেকে গোয়ার হয়ে খেলছেন অর্জুন। মুম্বই দলে সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা না থাকায় রাজ্য বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন। গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি উইকেট রয়েছে তাঁর। গত আইপিএলেই তিনি যোগ দেন সঞ্জীব গোয়েন‌্কার লখনউয়ে। তার আগের মরসুম পর্যন্ত অর্জুন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।

তেন্ডুলকরের পুত্র হওয়ায় অর্জুনকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশের প্রচুর প্রত্যাশা রয়েছে। তবে ধারাবাহিক ভাবে তিনি পারফরম্যান্স করতে পারেননি এখনও পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্যান্স নজর কাড়লেও আইপিএলে তেমন কিছু করতে পারেননি। এখনও পর্যন্ত মোট ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৫ রানে ৫ উইকেট। ২৪টি ৫০ ওভারের ম্যাচে নিয়েছেন ২৬টি উইকেট। ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৩৬টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি শতরান-সহ ৬৮৫ রান রয়েছে অর্জুনের।

Arjun Tendulkar Goa Sachin Tendulkar Cricketer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy