Advertisement
E-Paper

পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান! ভারতের উদাহরণ টেনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে তোপ প্রাক্তন কোচের

ইংল্যান্ডে গিয়ে খারাপ খেলে গোটা বিশ্বে সমালোচিত পাকিস্তানের ক্রিকেট দল। প্রাক্তন নির্বাচক তথা কোচ হারুন রশিদের বিশ্বাস, পাকিস্তানের ক্রিকেটের এই পতনের জন্য দায়ী ইমরান খান। কেন এ কথা বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪
cricket

ইমরান খান। — ফাইল চিত্র।

ইংল্যান্ডে গিয়ে খারাপ খেলে গোটা বিশ্বে সমালোচিত পাকিস্তানের ক্রিকেট দল। প্রাক্তন নির্বাচক তথা কোচ হারুন রশিদের বিশ্বাস, পাকিস্তানের ক্রিকেটের এই পতনের জন্য দায়ী ইমরান খান। তাঁর কথায় ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলানো না হলে আজ দেশের ক্রিকেটের এই অবস্থা হত না।

ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল পাকিস্তানের ক্রিকেটের উন্নতির স্বার্থে। সেই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন রশিদ। তাঁর দাবি, ইমরান চেয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে খেলুক পাঁচ-ছ’টি দলই।

রশিদ বলেছেন, “টাস্ক ফোর্সের সদস্য থাকাকালীন ইমরানের সঙ্গে দেখা হওয়ার কথা এখনও মনে আছে। ওঁকে আমরা হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়েছিলেন।” উল্লেখ্য, ইমরান সেই সময় চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ধাঁচে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও ১০-১৫টি দলের বদলে পাঁচ-ছ’টি দলই খেলুক। অনেকেই মনে করেন সেই প্রস্তাব ভাল ছিল না।

রশিদের দাবি, অন্য দায়িত্বে ব্যস্ত থাকায় ক্রিকেটের পুনর্গঠনের প্রতি সময়ই দিতে পারেননি ইমরান। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী আর কত সময় দিতে পারেন? আমাদের কাছে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলের প্রস্তাব চাওয়া হয়েছিল। সেটা আমরা দিয়েছিলাম। ইমরানকে বলেওছিলাম হাইব্রিড মডেলই সবচেয়ে ভাল। আমরা দলের সংখ্যা কমিয়ে আট করলেও বিভিন্ন বিভাগীয় দলের অংশগ্রহণের পক্ষে ছিলাম। কিন্তু সংক্ষিপ্ত বৈঠকে ইমরান সেই প্রস্তাব বাতিল করে দেন। জানান, তিনি পাঁচ-ছ’টা দলই চান। আমরা বলেছিলাম ধীরে ধীরে সেই পথে এগোনোর কথা। উনি সেটাও মানতে চাননি। হয়তো ভাল কিছুই চেয়েছিলেন। কিন্তু সেটা পাকিস্তানের ক্রিকেটের কাজে লাগেনি।”

তিনি ভারতেরও উদাহরণ টেনেছেন। বলেছেন, “লোকে শুধু আইপিএলের কথা বলে। এটা ভুলে যায় যে ভারতে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, মুস্তাক আলি ট্রফি, বিজয় হজারে ট্রফির মতো প্রতিযোগিতাও রয়েছে। ওদের রাজ্য সংস্থাগুলো স্বাধীন এবং নিয়মিত ক্লাবস্তরের প্রতিযোগিতা চালায়। পাকিস্তানে এখন সব ক্ষমতা পিসিবি-র হাতে। ওদের উচিত ক্ষমতা ছড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক সংস্থাগুলোর হাতে আরও ক্ষমতা দেওয়া।”

Imran Khan Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy