Advertisement
E-Paper

বৃদ্ধাশ্রমে কাম্বলি! আর্থিক অনটনে থাকা প্রাক্তন ক্রিকেটার কেমন আছেন, নিজেই জানালেন

গত মে মাসে শেষ বার বিনোদ কাম্বলি প্রকাশ্যে এসেছিলেন। অশক্ত শরীরে মেয়েকে নিয়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে গিয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭
Picture of Cricket

বিনোদ কাম্বলি। ছবি: এক্স।

বৃদ্ধাশ্রমে বিনোদ কাম্বলি। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার ঠাণের নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার থেকে ভিডিয়ো পোস্ট করেছেন। সুব্যবস্থার জন্য বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু।

দীর্ঘদিন ধরেই অসুস্থ কাম্বলি। বিশৃঙ্খল জীবনযাপন প্রভাব ফেলেছে তাঁর স্বাস্থ্যে। মাঝেমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয় কাম্বলিকে। তবে ঠিক কী কারণে তাঁকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, তা জানা যায়নি। সমাজমাধ্যমে একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন কাম্বলি। তা থেকেই জানা গিয়েছে, তিনি এখন বৃদ্ধাশ্রমে রয়েছেন। তাঁর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ভিডিয়োয় ৫৪ বছরের প্রাক্তন ক্রিকেটার বৃদ্ধাশ্রমের সুযোগ-সুবিধা এবং পরিচ্ছন্নতার প্রশংসা করেছেন। আবেগঘন বার্তায় কাম্বলি বলেছেন, ‘‘আমি বিনোদ কাম্বলি। আমি অনেক ভালোবাসা পাচ্ছি। এখানে যাঁরা আছেন, তাঁদের জন্য আমার মনেই হচ্ছে না যে, আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি এবং সার্বিক পরিচ্ছন্নতা একেবারে প্রথম শ্রেণীর। আমি নিদানে সত্যিই খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। আমি কোথায়? নিদানেই রয়েছি।’’

কাম্বলি দীর্ঘ দিন নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না। আর্থিক অনটনও রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাম্বলির শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে এবং নিয়মিত সঠিক পরিচর্যা, সুস্থতা নিশ্চিত করতেই প্রবীণদের জন্য বিশেষ কেন্দ্রে রাখা হয়েছে। গত মে মাসে শেষ বার কাম্বলি প্রকাশ্যে এসেছিলেন। অশক্ত শরীরে মেয়েকে নিয়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে গিয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সচিনের বাল্যবন্ধুকে ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার হিসেবে এক সময় বিবেচনা করা হত। আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন। আবার বিশৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়েও যান ক্রিকেটের মূলস্রোত থেকে।

Vinod Kambli old age home Sachin Tendulkar Thane Cricketer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy