Advertisement
E-Paper

স্পিন খেলা শিখতে সচিন-সৌরভদের প্রাক্তন সতীর্থের দ্বারস্থ অস্ট্রেলিয়া!

গত শনিবার অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিয়েছেন রমেশ পাওয়ার। আগামী বুধবার ভারতের যুব দলের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ পর্যন্ত থাকবেন। ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ পাওয়ার গত তিন মরসুম গুজরাতকে কোচিং করিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫
Picture of Cricket

(বাঁ দিকে) সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। ছবি: এক্স।

অনূর্ধ্ব-১৯ দলের স্পিনারদের দক্ষতা বাড়াতে উদ্যোগী ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে তাদের সফল হওয়ার কৌশল শেখাতে ভারতীয় দলের প্রাক্তন এক সদস্যের সাহায্য নিয়েছেন অস্ট্রেলীয় কর্তারা। অস্থায়ী কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রাক্তন সতীর্থকে।

ভারত সফরে এসে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে প্রস্তুতি শিবির করছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। সেই শিবিরে তরুণ স্পিনারদের প্রশিক্ষণ দিচ্ছেন রমেশ পাওয়ার। দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ নিয়ে প্রাক্তন অফ স্পিনার বলেছেন, ‘‘কয়েক মাস আগে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওদের তরুণ স্পিনারদের পরামর্শ দেওয়ার অনুরোধ করেছিল। আগেও অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের স্পিনারদের কোচিং করিয়েছি। তাই ওরা জানে আমি তরুণ স্পিনারদের কী ভাবে সাহায্য করতে পারি। আগেই ওদের কথা দিয়েছিলাম। সেই মতো অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কয়েকটা দিন কাটাচ্ছি।’’ উল্লেখ্য, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্রিসবেনের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার। তখন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২৩ স্পিনারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির করেছিলেন।

গত শনিবার অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিয়েছেন পাওয়ার। আগামী বুধবার ভারতের যুব দলের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ পর্যন্ত থাকবেন। গত শুক্রবার প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজ়ের বাকি দু’টি ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে থাকবেন পাওয়ার। ভারতের যুব দলের নির্বাচক হতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন পাওয়ার।

ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ পাওয়ার গত তিন মরসুম ধরে গুজরাতকে কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়ে ২০২১ সালে বিজয় হজারে ট্রফি জিতেছিল মুম্বই। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Ramesh Powar coaching Sourav Ganguly Sachin Tendulkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy