Advertisement
E-Paper

কাম্বলিরও প্রতিভা ছিল, তার পরেও হারিয়ে গেল! ভারতের প্রাক্তন ব্যাটারের নাম টেনে বৈভবকে সতর্ক করলেন কপিল

কপিলের মতে, অল্প বয়সে চমক দিলেও যত দিন না একটা লম্বা সময় ধরে ধারাবাহিক ভাবে কেউ ভাল খেলছেন, তত দিন তাঁকে তারকা হিসেবে ধরতে চান না তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৬
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে বড় নাম হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। তাকে নিয়েই চলছে আলোচনা। কিন্তু এখনই বৈভবকে নিয়ে এত হইচই করতে চাইছেন না কপিল দেব। তিনি টেনে এনেছেন বিনোদ কাম্বলির উদাহরণ।

কপিলের মতে, অল্প বয়সে চমক দিলেও যত দিন না একটা লম্বা সময় ধরে ধারাবাহিক ভাবে কেউ ভাল খেলছেন, তত দিন তাঁকে তারকা হিসেবে ধরতে চান না তিনি। এত তাড়াতাড়ি বৈভবকে নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ কপিল।

‘টাইমস অফ ইন্ডিয়া’-কে কপিল বলেন, “এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। ওর কি সেই ক্ষমতা আছে? আমরা দেখেছি, অনেক ক্রিকেটার প্রতিভা নিয়ে এসেছে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে।”

তার পরেই কাম্বলির নাম টেনেছেন কপিল। ভারতীয় দলে অভিষেকের সময় তাঁকে অনেকে সচিন তেন্ডুলকরের থেকেও প্রতিভাবান বলতেন। কিন্তু বিশৃঙ্খলতার জন্য হারিয়ে গিয়েছেন কাম্বলি। কপিল বলেন, “বিনোদ কাম্বলিকে দেখুন। ওরও প্রতিভা ছিল। কিন্তু হারিয়ে গেল। ওকে নিয়ে আপনি কী বলবেন?”

কপিলের মতে সামনের কিছু বছর ঠিক করে দেবে বৈভবের কেরিয়ার কোন দিকে যাবে। তত ক্ষণ অপেক্ষা করতে চান চিনি। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক বলেন, “বৈভবের এখন ১৫ বছর বয়স। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর কথা বলব।”

Kapil Dev Vaibhav Sooryavanshi Vinod Kambli

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy