Advertisement
E-Paper

নির্বাচক আগরকরের ছুটি হয়ে যেতেই আসরে জাডেজা! মাত্র তিন শব্দে পোস্ট ভারতীয় দলের অলরাউন্ডারের

আগরকর ও জাডেজা কোনও দিনই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি। কিন্তু ভারতের টি-টোয়েন্টি দল থেকে জাডেজার অবসরের নেপথ্যে আগরকরের ভূমিকা ছিল বলেই মনে করেন অনেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ২৩:০১
cricket

রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।

সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন রবীন্দ্র জাডেদা। শেষ কোনও পোস্টের জবাব দিয়েছিলেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে। রবিচন্দ্রন অশ্বিনের এক পোস্ট নিয়ে কথা হয়েছিল দু’জনের। সেই জাডেজা আবার সক্রিয় হলেন। অজিত আগরকর যে আর ভারতীয় দলের নির্বাচক প্রধান থাকছেন না, তা নিশ্চিত হতেই খোঁচা মেরেছেন তিনি।

বোর্ড জানিয়ে দিয়েছে, নতুন নির্বাচক প্রধানের জন্য আবেদন নিচ্ছে তারা। বোর্ডের সেই পোস্টের জবাবে জাডেজা লিখেছেন, “আবেদনের প্রক্রিয়া কী?”

যদিও বোর্ড নিজেদের পোস্টেই জানিয়ে দিয়েছে, কী কী যোগ্যতা থাকলে তবেই প্রধান নির্বাচকের পদের জন্য আবেদন করা যাবে। কিন্তু জাডেজার এই জবাব দেখে অনেকে মনে করছেন, আগরকরকে খোঁচা মেরেছেন তিনি। জাডেজা হয়তো বোঝাতে চেয়েছেন, প্রধান নির্বাচক হওয়ার যোগ্যতা না থাকার পরেও সেই দায়িত্ব সামলেছেন আগরকর। তাই আবেদনের প্রক্রিয়া বা যোগ্যতামান জেনে নিতে চেয়েছেন তিনি।

আগরকর ও জাডেজা কোনও দিনই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি। কিন্তু ভারতের টি-টোয়েন্টি দল থেকে জাডেজার অবসরের নেপথ্যে আগরকরের ভূমিকা ছিল বলেই মনে করেন অনেকে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। তার পরেই অবসরের কথা জানান জাডেজাও। অনেকের মতে, টি-টোয়েন্টিতে তরুণদের দিকে বেশি নজর দিয়ে আগরকর বুঝিয়ে দিয়েছিলেন, জাডেজাদের আর চাইছেন না তিনি। তাই খানিক বাধ্য হয়েই অবসর নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার।

২০২৪ সালে শ্রীলঙ্কা ও ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দলেও নেওয়া হয়নি জাডেজাকে। হতাশ হয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, তিনি খেলতে চান। কিন্তু দল নির্বাচন তাঁর হাতে নেই। জাডেজার এই কথা থেকে পরিষ্কার, আগরকরকেই নিশানা করেছিলেন তিনি। তাই কি আগরকরের বিদায় নিশ্চিত হতেই খোঁচা মারলেন জাডেজা? তেমনটাই ইঙ্গিত।

India Cricket Ajit Agarkar Ravindra Jadeja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy