Advertisement
E-Paper

অধিনায়কত্ব যেতেই নকভির পাক বোর্ডের নীতি নিয়ে সুর চড়ালেন সলমন আঘা

ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের মাঝে সাত জন ক্রিকেটারকে দেশে ফিরিয়ে এনেছিল পিসিবি। সেই সাত জনের মধ্যে ছিলেন সলমন আলি আঘাও। শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ়ের মাঝে বাদ দেওয়া হয় সাইম আয়ুবকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৩:০৪
Picture of Cricket

সলমন আলি আঘা। — ফাইল চিত্র।

মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে সুর চড়ালেন সলমন আলি আঘা। সিরিজ় বা প্রতিযোগিতার মাঝে দলে পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর আশা, পাক কর্তারা ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেবেন না।

ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের মাঝে সাত জন ক্রিকেটারকে দেশে ফিরিয়ে এনেছিল পিসিবি। সেই সাত জনের মধ্যে ছিলেন সলমনও। আবার শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ়ের মাঝে ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠিয়ে দেওয়া হয় সাইম আয়ুবকে। সিরিজ় বা প্রতিযোগিতার মাঝে দলে পরিবর্তন পাক ক্রিকেটে নিয়মিত হয়ে উঠছে। নতুন এই নীতি নিয়ে আপত্তি জানিয়েছেন সলমন।

অসন্তুষ্ট প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘সিরিজ়ের মাঝে এমন আগে কখনও হয়নি। আমার মনে হয় না, ভবিষ্যতেও এমন কিছু ঘটবে। সিরিজ় বা প্রতিযোগিতার মাঝে দল থেকে খেলোয়াড়দের বাদ দেওয়া ভাল বিষয় নয়। আশা করব, এমন সিদ্ধান্ত আর নেওয়া হবে না।’’

সলমন আরও বলেছেন, ‘‘এক জন ক্রিকেটারকে কতগুলো ম্যাচ খেলানো উচিত, এটা নির্দিষ্ট করে বলা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল রান করা সহজ নয়। আমাদের মনে হতে পারে, এক জন খেলোয়াড় কেন সব ম্যাচে রান করবে না। কিন্তু কোনও তরুণ খেলোয়াড়কে দলে নিন বা কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে খেলা সিনিয়র ক্রিকেটারকেই দলে রাখুন, তাকে কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত। ব্যর্থ হলেও তাকে ফর্মে ফেরার সুযোগ দেওয়া দরকার। কিছুটা সময় তো দিতে হবে। কেউ ব্যর্থ হলেই তাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া একদমই ঠিক নয়।’’

উল্লেখ্য, বাবর আজ়মের চোট থাকা ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন। সেই টেস্টের দু’ইনিংসে তিনি করেন যথাক্রমে ২১ এবং ৪। পরের টেস্টেই প্রথম একাদশ থেকে বাদ পড়েন সলমন। পরে তৃতীয় টেস্টের আগে আরও ছয় ক্রিকেটারের সঙ্গে তাঁকেও দেশে ফিরিয়ে এনেছিল পিসিবি।

Pakistan Cricket Board Mohsin Naqvi Salman Agha team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy