Advertisement
E-Paper

বোর্ডের প্রস্তাব খারিজ গম্ভীর-শুভমনের, দলীপের জন্য দুই জোরে বোলারকে ছাড়া হল না ভারতীয় শিবির থেকে

ভারতীয় বোর্ড চেয়েছিল দুই জোরে বোলার সাজঘরে বসে না থেকে নিজেদের অঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলুক। তাতে দু’জনেই ম্যাচের মধ্যে থাকবেন। কিন্তু ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক রাজি হননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১২:০৬
Picture of Cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং শুভমন গিল (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধ রাখলেন না গৌতম গম্ভীর এবং শুভমন গিল। রবিবার থেকে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের পাশাপাশি শুরু হয়েছে দলীপ ট্রফি। বোর্ড চেয়েছিল, ভারতীয় দলে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের দলীপের জন্য ছেড়ে দিক গম্ভীরেরা। বোর্ডের এই প্রস্তাবে রাজি হননি গম্ভীর, শুভমনেরা।

রেভস্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরনুর ব্রার, আকিব নবিকে ভারতীয় শিবির থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কারণ কলম্বোয় তাঁদের খেলার কোনও সম্ভাবনা ছিল না। বোর্ড চেয়েছিল দুই জোরে বোলার সাজঘরে বসে না থেকে নিজেদের অঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলুক। তাতে দু’জনেই ম্যাচের মধ্যে থাকবেন। কিন্তু ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক রাজি হননি। দুই জোরে বোলারকেই দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।

ভারতীয় শিবিরে লক্ষ্য ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জেতা। দ্বিতীয় টেস্টের সময় দলীয় সংহতি অটুট রাখতে দুই জোরে বোলারকে ছাড়া হয়নি। তা ছাড়া, পরিবর্ত ক্রিকেটার নামানোর প্রয়োজন হলে যাতে সমস্যা না হয়, তা-ও নিশ্চিত করতে চেয়েছেন গম্ভীর। শ্রীলঙ্কায় খেলা হচ্ছে স্পিন সহায়ক পিচে। দু’জনের বেশি জোরে বোলার খেলানোর সুযোগ নেই। স্বাভাবিক ভাবে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণই খেলছেন। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সাজঘরে কাটাতে হচ্ছে গুরনুর এবং আকিবকে। গম্ভীর তাঁদের ছেড়ে দিলে উত্তরাঞ্চলের হয়ে দলীপে খেলতে পারতেন দু’জনেই।

এ বারের দলীপের অন্যতম প্রধান আকর্ষণ বৈভব সূর্যবংশী। পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয়েছে ১৫ বছরের ব্যাটারকে। সাদা বলের ক্রিকেটে নজরকেড়ে নেওয়া বৈভব লাল বলের ক্রিকেটে কেমন পারফর্ম করে, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। আগামী দিনে দেশের হয়ে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে, মূলত এমন ক্রিকেটারদের নিয়েই এ বারের দলীপের দলগুলি তৈরি করা হয়েছে।

India vs Sri Lanka Test Series Gautam Gambhir Shubman Gill BCCI Duleep Trophy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy