Advertisement
E-Paper

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতকে চাপে ফেলল বাংলাদেশ, শুভমনদের টেস্ট বিশ্বকাপের ফাইনালের রাস্তা আরও কঠিন হল

পঞ্চম স্থানে রয়েছে ভারত। ন’টি টেস্ট খেলার পর শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। বৃষ্টি গল টেস্টের প্রথম দিন থেকেই বিঘ্ন ঘটাচ্ছে। ফলাফল হওয়ার সম্ভাবনা কমছে। ফলে চাপ বাড়ছে ভারতীয় দলের উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১২:৪৯
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে শুভমন গিলদের চাপে ফেলে দিল বাংলাদেশ। আরও কঠিন হল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশের কাছে প্রথম বার হেরেও পয়েন্ট তালিকায় অবশ্য শীর্ষ স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্সেরা।

ন’টি টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২। পয়েন্ট তালিকায় চার নম্বরেই রয়েছে বাংলাদেশ। তবে পয়েন্ট শতাংশ বেড়ে তাদের। পাঁচটি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। যা অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের আগে ছিল ৫৮.৩৩।

আগের মতো পঞ্চম স্থানেই রয়েছে ভারত। ন’টি টেস্ট খেলার পর শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। শ্রীলঙ্কা এখন রয়েছে ছ’নম্বরে। পয়েন্ট শতাংশ ৪১.৬৭। বৃষ্টি গল টেস্টের প্রথম দিন থেকেই বিঘ্ন ঘটাচ্ছে। ফলাফল হওয়ার সম্ভাবনা কমছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় দল।

তালিকায় সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ২৪.৩৬। ১৩টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দু’টি স্থানে রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়। ছ’টি টেস্টের পর বাবর আজ়মের দলের পয়েন্ট শতাংশ ২২.২২। ১২ টি টেস্টের পর ২০ষ৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে সকলের শেষে ক্যারিবিয়ানেরা।

Australia Vs Bangladesh Indian Cricket team Shubman Gill ICC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy