Advertisement
E-Paper

এক দিনের বিশ্বকাপে তিন বার হতে পারে ভারত-পাক ম্যাচ, এক গ্রুপে থেকেও কী করে সম্ভব?

আগামী বিশ্বকাপে তিন বার হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। সে ক্ষেত্রে দু’দলকেই অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছোতে হবে। তা না হলেও দু’দলের দু’বার মুখোমুখি হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১২:৩৪
Picture of Cricket

ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকেরা। — ফাইল চিত্র।

আগামী এক দিনের বিশ্বকাপে তিন বার হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। দু’দল একই গ্রুপে থাকায় একটি ম্যাচ নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সূচি অনুযায়ী, দু’দল ফাইনাল পর্যন্ত পৌঁছোলে তিন বার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ১০ অক্টোবর। জোহানেসবার্গে হবে ওই ম্যাচ। গ্রুপ পর্বের পর হবে সুপার সেভেন রাউন্ড। দু’টি গ্রুপের প্রথম তিনটি করে দল এবং সেরা চতুর্থ দলকে নিয়ে হবে এই পর্ব। সুপার সেভেন পর্বে গ্রুপ পর্বের পয়েন্ট ধরা হবে না। সাতটি দল রাউন্ড রবিন লিগ ফরম্যাটে প্রত্যেকের সঙ্গে খেলবে। অর্থাৎ, ভারত এবং পাকিস্তান সুপার সেভেন পর্বে উঠলে আবার মুখোমুখি হবে। এই ম্যাচ কবে এবং কোথায় হবে, তা নির্ভর করবে গ্রুপ পর্বের পর দু’দলের অবস্থানের উপর।

সুপার সেভেন পর্বের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। শুভমন গিল এবং বাবর আজ়মেরা প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে পারলে সেমিফাইনাল বা ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী এক দিনের বিশ্বকাপে তিন বার দেখা যেতে পারে ভারত-পাক লড়াই। গত এক দিনের বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। পঞ্চম স্থানে শেষ করেছিলেন বাবরেরা। উল্লেখ্য, এক দিনের বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান।

India vs Pakistan cricket Shubman Gill Babar Azam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy