Advertisement
E-Paper

মাঠে নামতেই হল না, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত! বৃষ্টির হাত ধরে শেষ চারে জায়গা করে নিল আরও এক দল

বৃষ্টির কারণে ভারত-আফগানিস্তান ম্যাচে টস পর্যন্ত হল না। খেলা ভেস্তে গেল। ভারত জায়গা করে নিল সেমিফাইনালে। এশিয়ান গেমস থেকে বিদায় নিল আফগানিস্তান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪
cricket

শ্রেয়স আয়ার। ছবি: এক্স।

যা প্রত্যাশিত ছিল, সেটাই হল। শেষপর্যন্ত যুদ্ধে জিতল বৃষ্টি। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারত-আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেল। আইসিসি ক্রমতালিকায় উপরে থাকায় সেমিফাইনালে উঠল ভারত। বিদায় নিল আফগানিস্তান। বৃষ্টির হাত ধরে সেমিফাইনালে উঠল পাকিস্তানও।

নিশিনে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। ফলে ভারতীয় দলের অনুশীলনেও সমস্যা হয়েছে। বৃষ্টির জেরে খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেটাই হল। সোমবারও সকাল থেকে বৃষ্টি হওয়ায় খেলা শুরু করা যায়নি। মাঠ ঢাকা ছিল। আবহাওয়ার পরিস্থিতি দেখে খুব বেশি অপেক্ষা করেননি আম্পায়ারেরা। তাঁরা জানিয়ে দেন, খেলা হবে না।

আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ভারত এক নম্বর দল। আফগানিস্তান রয়েছে ১০ নম্বরে। সেই কারণে খেলা না হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠল ভারত।

শ্রেয়সদের ম্যাচের আগে ছিল পাকিস্তান-হংকং ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচও শুরু করা যায়নি। ম্যাচ ভেস্তে যায়। আইসিসি ক্রমতালিকায় পাকিস্তান রয়েছে ছ’নম্বরে। হংকং ২৪ নম্বরে। স্বাভাবিক ভাবেই পাকিস্তানও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

গত বার এশিয়ান গেমসেও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল ভেস্তে গিয়েছিল। ফলে ভারত ও পাকিস্তান সরাসরি সেমিফাইনালে উঠেছিল। এ বারও সেই ছবিই দেখা গেল।

Team India Shreyas Iyer Pakistan Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy