Advertisement
E-Paper

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত শেফালি, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কী করেছিলেন ভারতীয় ওপেনার?

আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের সময় কোনও ক্রিকেটীয় সরঞ্জাম, জার্সি বা মাঠের কোনও সামগ্রীর অপব্যবহার করা যায় না। বল মাটিতে আছাড় মেরে সেটাই করেন শেফালি বর্মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৭:২৩
Picture of Cricket

শেফালি বর্মা। — ফাইল চিত্র।

জ়িম্বাবোয়ের মহিলা দলের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ স্মৃতি মন্ধানারা জিতলেও শাস্তি পেতে হল শেফালি বর্মাকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন ভারতীয় মহিলা দলের ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী তাঁকে তিরস্কার করা হয়েছে। একই স‌ঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর রায়পুরের ম্যাচে শেফালি আইসিসির আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেন। ঘটনাটি ঘটে জ়িম্বাবোয়ের ইনিংসের ১২তম ওভারে। শ্রী চরণীর বলে চিপো মুগেরি তিরিপানোর দেওয়া সহজ ক্যাচ ফেলে দেন শেফালি। ক্যাচ ফেলার হতাশায় মিড অফে ফিল্ডিং করা শেফালি বলটি তুলে মাটিতে আছাড় মারেন। তাতেই আইসিসির আদর্শ আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘিত হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের সময় কোনও ক্রিকেটীয় সরঞ্জাম, জার্সি বা মাঠের কোনও সামগ্রীর অপব্যবহার করা যায় না। বল মাটিতে আছাড় মেরে সেটাই করেন শেফালি। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী ডেকে পাঠান শেফালিকে। ভারতীয় ব্যাটার নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। তবে নিয়ম অনুযায়ী তাঁকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি। দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আগামী ২৪ মাস নজরদারির মধ্যেও থাকতে তবে শেফালিকে।

ভারতীয় ওপেনার প্রথম এমন অপরাধ করায় কোনও আর্থিক জরিমানা করা হয়নি। আগামী ২৪ মাসের মধ্যে আবার এমন কিছু করলে কড়া শাস্তি পেতে হবে তাঁকে। সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানাও হতে পারে তাঁর।

Shafali Verma Indian Women Cricket team ICC India vs Zimbabwe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy