Advertisement
E-Paper

জাপানকে কোনওরকমে হারিয়েও নজির ভারতের! প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শ্রেয়সদের মাইলফলক স্পর্শ

ভারতীয় দল ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০তম জয় পেয়েছিল। পরের ৫০টি জয় এসেছিল ৭২টি ম্যাচ খেলে। পরের ৫০টি জয় এসেছিল ৭০টি ম্যাচ খেলে। শেষ ৫০টি জয় এল ৬৬টি ম্যাচ খেলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭
Picture of Cricket

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচে জাপানকে ২ রানে হারিয়েছেন শ্রেয়স আয়াররা। ক্রিকেটপ্রেমীদের রক্তচাপ বাড়িয়ে দেওয়া ম্যাচ জিতে নজির গড়েছে ভারতীয় দল। বিশ্বের প্রথম দল হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাইলফলক স্পর্শ করেছে ভারত।

জাপানের বিরুদ্ধে জয় ভারতীয় দলের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ জয়। বিশ্বের প্রথম দল হিসাবে এই কৃতিত্ব অর্জন করল ভারত। তৈরি হল বিশ্বরেকর্ড। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল। ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিল ৫০তম জয়। ২০২২ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল ভারত। মঙ্গলবার সানোয় জাপানের বিরুদ্ধে এল ২০০তম জয়। ২৯১তম ম্যাচে ২০০তম জয় পেল ভারত।

ভারতীয় দল ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০তম জয় পেয়েছিল। পরের ৫০টি জয় এসেছিল ৭২টি ম্যাচ খেলে। পরের ৫০টি জয় এসেছিল ৭০টি ম্যাচ খেলে। শেষ ৫০টি জয় এল ৬৬টি ম্যাচ খেলে। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমশ এগিয়েছে ভারতের সাফল্যের হার। শেষ ৫০টি জয়ই দ্রুততম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের নিরিখে ভারতের পরেই রয়েছে পাকিস্তান। ২৯৯টি ম্যাচ খেলে ১৭৪টি ম্যাচ জিতেছে পাকিস্তান। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। কিউয়িরা এখনও পর্যন্ত ২৬৭টি ম্যাচ খেলে জিতেছে ১৩৭টি ম্যাচ। তালিকায় চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ২৩৫টি ম্যাচ খেলে জিতেছে ১৩১টি ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ২৩৩টি ম্যাচ খেলে ১৩০টিতে জয় পেয়েছে।

বৃষ্টির জন্য ভারত-জাপান ম্যাচ হয় ৫ ওভারের। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩২ রান করেন শ্রেয়সেরা। জবাবে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান করে জাপান। ২ রানে জয় পায় ভারতীয় দল।

T20I Indian Cricket team Milestone Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy