Advertisement
E-Paper

সিরিজ় জিতে খুশি শ্রেয়স, তৃতীয় ম্যাচের দলে পরিবর্তনের ইঙ্গিত

এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় জয় নিশ্চিত হওয়ায় খুশি শ্রেয়স আয়ার। তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। মাথায় রাখছেন এশিয়ান গেমসের কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৮
Picture of Cricket

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় নিশ্চিত করে খুশি ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। জয়ের কৃতিত্ব তিনি দিলেন সতীর্থদের। এশিয়ান গেমসের প্রস্তুতি ঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তৃতীয় ম্যাচে প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন।

জয়ের পর শ্রেয়স বলেছেন, ‘‘আমরা দাপট নিয়ে ম্যাচ জিততে পছন্দ করি। ঠিক সেটাই করতে পেরেছি। উত্থান-পতন থাকেই। তার মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি। অতীত নিয়ে আমরা খুব একটা ভাবি না। মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’’ শ্রেয়স জানিয়েছেন সিরিজ়ের তৃতীয় ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় শিবির। শ্রেয়স বলেছেন, ‘‘তৃতীয় ম্যাচের দলে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমরা চাই সকলে খেলার মধ্যে থাকুক। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাক। যারা নিয়মিত অনুশীলন করছে কিন্তু বাইরে বসে রয়েছে, ওদের খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। আমরা সুযোগটা কাজে লাগাতে চাই।’’ উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৭ সেপ্টেম্বর।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ম্যাচের সেরা হয়ে খুশি নীতীশ। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর নীতীশ বলেছেন, ‘‘আমার সব সময় লক্ষ্য থাকে অলরাউন্ডার হিসাবে পারফর্ম করা। মাঠে ফিরে আবার সেটা করতে পারছি। ভাল লাগছে। বল হাতে উইকেট পাচ্ছি। প্রত্যাশিত গতিতে বল করতে পারছি। দলকে সাহায্য করতে পারছি।’’ নীতীশ ফিটনেস ফিরে পাওয়ার কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সকে।

India vs Afghanistan T20I Shreyas Iyer Asian Games 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy