Advertisement
E-Paper

‘স্বপ্নপূরণ হল’, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান, দলকে জিতিয়ে শ্রেয়স বললেন, ঘুম পাচ্ছে! প্রশংসা করলেন নমনের

জাপান থেকে এশিয়ান গেমস খেলে ফিরেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়। ক্লান্তি কাটার আগেই আবার ২২ গজের লড়াই। সেই ক্লান্তি নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান করলেন শ্রেয়স আয়ার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ২২:৫২
Picture of Cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শ্রেয়স আয়ার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শ্রেয়স আয়ার। জানালেন জাপান থেকে ফেরার ক্লান্তি নিয়েই খেলতে নেমেছিলেন।

পুরস্কার নিতে এসে শ্রেয়স বললেন, ‘‘হ্যাঁ, অবশেযে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান করলাম। খেলা শেষ হওয়ার পর সেটাই ভাবছিলাম। বলতে পারেন, আরও একটা স্বপ্ন সফল হল। তবে খুব ক্লান্ত লাগছে। টানা সফরের ক্লান্তি রয়েছে। ঘুম পাচ্ছে। আমার আর অক্ষরের তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেশে ফিরে থিতু হতে পারিনি আমরা। দলের প্রায় সকলেই ক্লান্ত। তার মধ্যেই ম্যাচটা খেলতে হল। তা-ও সকলে যে ভাবে খেলেছে, তাতে আমি খুশি। আমরা এ ভাবেই ক্রিকেটটা খেলতে চাই। ম্যাচটা আমি শেষ করতে পেয়েছি। এই জয়ের স্বাদ তাই আমার কাছে অন্যরকম।’’

শ্রেয়স আরও বলেছেন, ‘‘ক্লান্ত থাকলেও আমরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে বল করায় কিছুটা সুবিধা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলার একটা আলাদা উত্তেজনা রয়েছে। আমরা সেটা উপভোগ করতে চেয়েছিলাম। আমার মনে হয়, আমরা যদি এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি, তা হলে আরও বিধ্বংসী দল হয়ে উঠতে পারব।

ভারতীয় দলের অধিনায়কের মুখে প্রশংসা শোনা গেল নমন ধীরের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন ২৬ বছরের অফ স্পিনার। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। তরুণ সতীর্থকে নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘নমন দুর্দান্ত ক্রিকেটার। ওর মানসিকতা আমার খুব ভাল লাগে। দুর্দান্ত প্রতিভা। তবে আমার এখন খুব ঘুম পাচ্ছে।’’

India Vs West Indies T20I Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy