Advertisement
E-Paper

ভয়ডরহীন বৈভবকে কুর্নিশ শ্রেয়সের, দলের প্রথম জয়ের পর হাঁপ ছেড়ে বেঁচেছেন ভারতের অধিনায়ক, প্রত্যাবর্তনের কথা মায়াঙ্কের মুখে

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ব্যর্থতার পর জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান করে ভারতের জার্সিতে নিজের জাত চেনাল বৈভব সূর্যবংশী। বৈভবের ইনিংসের প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। আর কী বলেছেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২২:৫৩
cricket

অর্ধশতরানের পর বৈভব। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ব্যর্থতার পর অবশেষে ভারতের জার্সিতে নিজের জাত চেনাল বৈভব সূর্যবংশী। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সে অর্ধশতরান করে দলকে জিতিয়েছে। বৈভবের ইনিংসের প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। অধিনায়ক হিসাবে প্রথম বার জেতার পর চাপ অনেকটাই কেটেছে বলে মনে করেন তিনি।

এ দিন ১৯ বলে ৫০ করে বৈভব। চারটি করে চার এবং ছয় মেরেছে। ফলে ৪০ বল বাকি থাকতে জিতেছে ভারত। দলের কনিষ্ঠতম সদস্যকে নিয়ে শ্রেয়স বলেন, “ও ভয়ডরহীন ক্রিকেটার। যে ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যায় তা অসাধারণ। মাঠে নামলে ওর মধ্যে একটা অসাধারণ আত্মবিশ্বাস দেখতে পাই।”

বিশ্বকাপ জেতার পর প্রথম বার কোনও টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত। শ্রেয়সের উপর যে অসীম চাপ ছিল তা কিছুটা হলেও কেটেছে। তিনি বলেন, “অসাধারণ লাগছে। প্রত্যেকে পরিকল্পনামাফিক খেলেছে। প্রথম বার জিতে এর চেয়ে বেশি খুশি বোধহয় হতে পারব না।”

প্রথমে বল করার সিদ্ধান্ত একদম সঠিক ছিল বলে মত শ্রেয়সের। বলেছেন, “পিচে যে বাউন্স আছে আগেই জানতাম। সত্যিই ভাল বাউন্স পেয়েছি। মায়াঙ্ক শুরুটা দারুণ করেছে। ওদের খেলার কোনও জায়গা দেয়নি।”

প্রায় দু’বছর পর ভারতের জার্সিতে ফিরে প্রথম বলেই উইকেট নেন মায়াঙ্ক যাদব। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে বলেছেন, “দলের জয়ে অবদান রাখতে পারলে সব সময়ে খুশি হই। তাই আমার কাছে এটা বিশেষ মুহূর্ত। পিচ খুবই ভাল ছিল। ভারতে খেলার পর এই পিচে স্বচ্ছন্দ বোধ করেছি। প্রথম বার জ়িম্বাবোয়েতে খেললাম। বাউন্স এবং বলের নড়াচড়া আমায় সাহায্য করেছে।”

Vaibhav Sooryavanshi BCCI India vs Zimbabwe Shreyas Iyer Mayank Yadav

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy