Advertisement
E-Paper

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতের, নিউ জ়িল্যান্ডের কাছে হারা ম্যাচে অভিষেকদের নতুন নজির

পঞ্চম ম্যাচে ভারতের ব্যাটারেরা ১১টি ছয় মেরেছেন। ফলে ভারতের মোট ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ঠিক ৪০০-য়। অর্থাৎ প্রতিটি ম্যাচে ভারত গড়ে ১০টি করে ছয় মেরেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৬:৫৬
cricket

ছয় মারার মুহূর্তে অভিষেক। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল ভারত। ব্যাট হাতে সকলের মিলিত প্রচেষ্টায় এই বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েছে ভারত। যদিও ম্যাচটি তাদের হারতে হয়েছে।

এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছে ভারতীয় দল। এ বছর তারা ৪০০ ছয় মেরেছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এ দিন ছিল চলতি বছরে ভারতের ৪০তম ম্যাচ। এই ম্যাচে ব্যাটারেরা ১১টি ছয় মেরেছেন। ফলে ভারতের মোট ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ঠিক ৪০০-য়। অর্থাৎ প্রতিটি ম্যাচে ভারত গড়ে ১০টি করে ছয় মেরেছে। এর মধ্যে শুধু ১৪২টি ছয় এসেছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেই।

এর আগের নজির ছিল অস্ট্রিয়ার। তারা গত বছর ৩২৬টি ছয় মেরেছিল। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আগের রেকর্ড ছিল ভারতেরই। তারা ২০২২-এ ৪০টি ম্যাচ খেলে ২৮৯টি ছয় মেরেছিল। সে বার প্রতি ম্যাচে গড়ে ৭.২টি ছয় মেরেছিল তারা। এ বার আগের পরিসংখ্যানকেও ছাপিয়ে গিয়েছে তারা। সবচেয়ে বেশি ৮৬টি ছয় মেরেছেন অভিষেক শর্মা। এর পর রয়েছেন ঈশান কিশন (৬০) এবং সঞ্জু স্যামসন (৫০)।

অলরাউন্ডার নমন ধীর ৪০০তম ছয়টি মেরেছেন। ১৯তম ওভারে ব্লেয়ার টিকনারের বল নমনের ব্যাটের কানায় লেগে ফাইন লেগের উপর দিয়ে ছয় হয়ে যায়। ভারতের ইনিংস শেষ হয় ১৯১/৮ স্কোরে। ঈশান কিশন ৩২ বলে ৬১ রান করেন। তবে টিম সেইফার্টের ৯৩ রানের ইনিংসের জেরে ম্যাচটি জিতে নেয় নিউ জ়িল্যান্ড।

India Vs New Zealand T20 Cricket Abhishek Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy