Advertisement
E-Paper

৭৬-এ শেষ! হেরেই চলেছেন শ্রেয়সেরা, ব্যর্থ বৈভব, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানে হার ভারতের

টানা দু’টি টি-টোয়েন্টি সিরিজ় হারল টানা দু’বারের বিশ্বজয়ী ভারত। অয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হারার পর ইংল্যান্ডের কাছেও ০-২ ব্যবধানে হারলেন শ্রেয়স আয়ারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০১:০৩
Picture of Cricket

বৈভব সূর্যবংশী। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লজ্জার হার ভারতের। অধিনায়ক শ্রেয়স আয়ার টানা চারটি ম্যাচ হারলেন। নটিংহ্যামের ২২ গজে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। আবার ব্যর্থ বৈভব সূর্যবংশীও। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৭ উইকেটে ২০১ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হল ১১.৪ ওভারে ৭৬ রানে। ১২৫ রানে হারল ভারতীয় দল।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে কম রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪। একটা সময় মনে হয়েছিল, সেই রেকর্ড ভেঙে লজ্জা বাড়াবেন শ্রেয়সেরা। শেষ পর্যন্ত রেকর্ড ভাঙতে না পারলেও লজ্জা এড়াতে পারলেন না তাঁরা। ৭৬ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। দুই উইকেটরক্ষক-ব্যাটার প্রথম উইকেটের জুটিতে তোার ফিল সল্ট এবং জস বাটলার। দপুিলেন ৪৩ রান। বাটলার করেন ২১ বলে ৩৬। তিনিই চালিয়ে খেলতে শুরু করেন। বাটলারের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ২টি ছয়। সল্ট করলেন ৪৪ বলে ৭০। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ৩টি ছক্কা। হ্যারি ব্রুক (১৬), জ্যাকব বেথেল (১৩), টম ব্যান্টনেরা (০) রান পেলেন না। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্যাম কারেন করলেন ২৪ বলে অপরাজিত ৪১। ৪টি চার মেরেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম প্রিন্স যাদব ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। ৪০ রানে ২ উইকেট হর্ষিত রানার। ৪৯ রানে ১ উইকেট অক্ষর পটেলের। শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা বল হাতে ভরসা দিতে পারলেন না।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। নিয়মিত ব্যবধানে উইকেট হারান শ্রেয়সেরা। একজনও দলকে ভরসা দিতে পারলেন না ব্যাট হাতে। অভিষেক শর্মা (৭), বৈভব (১৩), ঈশান কিশন (১৩), শ্রেয়স (৫), অক্ষর (১০), তিলক বর্মা (৩), শিবম (২) পর পর আউট হয়ে গেলেন। ইংল্যান্ডের বোলারদের বল বুঝতেই পারলেন না ভারতীয়েরা। দেখে বিশ্বাসই হচ্ছিল না আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলে এই ক্রিকেটারেরাই ব্যাট হাতে তাণ্ডব দেখান।

ইংল্যান্ডের সফলতম বোলার জশ টং ২৮ রানে ৪ উইকেট নিলেন। ২৯ রানে ৩ উইকেট জফ্রা আর্চারের। ৫ রানে ১ উইকেট উইল জ্যাকসের। ১৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন আদিল রশিদ।

India vs England T20I Shreyas Iyer Vaibhav Sooryavanshi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy