Advertisement
E-Paper

জোড়া বদল ভারতের দুই দলে, চোট পেয়ে তৃতীয় এক দিনের ম্যাচে নেই জোরে বোলার, পরিবর্তন টি-টোয়েন্টি দলেও

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে ধাক্কা খেল ভারত। চোট পেয়ে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বদলি হিসাবে ডাকা হয়েছে চেন্নাই সুপার কিংসের বোলারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৭:৪৪
cricket

ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ (মাঝে)। ছবি: পিটিআই।

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের তৃতীয় এক দিনের ম্যাচ। তার আগে ধাক্কা খেল দল। চোট পেয়ে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দ্বিতীয় ম্যাচ চলাকালীনই তিনি চোট পান। ফলে পুরো ওভার বল করতে পারেননি। বদলি হিসাবে ডাকা হয়েছে চেন্নাই সুপার কিংসের বোলার অংশুল কম্বোজকে। মুল্লানপুরে হবে তৃতীয় ম্যাচ।

এ দিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে থাকা ওয়াশিংটন সুন্দরকে রঞ্জি ট্রফিতে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন জাপানে আছেন। শনিবার ফাইনালের পর দেশে ফিরে রঞ্জি দলে যোগ দেবেন। সুন্দরের জায়গায় টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে নমন ধীরকে।

বুধবার দ্বিতীয় ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করেছেন প্রসিদ্ধ। তার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। প্রথম স্পেলে প্রসিদ্ধ চার ওভার বল করেন। এর পর ৩১তম ওভারে বল করতে আসেন। কিন্তু একটি ওভারের পর আর বল করতে পারেননি। প্রসিদ্ধের চোটের কারণে ভারত বাধ্য হয় নমন ধীরকে দিয়ে বল করাতে। তিনি ৬.১ ওভার বল করেন। তিনিও অবশ্য এক বার চোট পেয়েছিলেন।

বৃহস্পতিবার গুয়াহাটি থেকে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় দল। তবে প্রসিদ্ধ বেঙ্গালুরুতে যাবেন। সেখানে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে চিকিৎসা চলবে তাঁর। এর পর যে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে, সেই দলে নেই প্রসিদ্ধ।

কম্বোজ ভারত এ দলে ছিলেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচের প্রথম দিন খেলেও ছিলেন। কিন্তু দ্বিতীয় দিনই তাঁকে চণ্ডীগড়ের দিকে রওনা দিতে হয়েছে। প্রফুল হিঙ্গেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। যদিও তাঁর খেলার নিশ্চয়তা নেই। মহম্মদ সিরাজ তৃতীয় ম্যাচে ফিরতে পারেন।

India Vs West Indies Prasidh Krishna

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy