এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে কঠিনতম প্রতিপক্ষ পেল ভারত। গত বারের রুপোজয়ী আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে শ্রেয়স আয়ারদের। নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই ঠিক হয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি।
জাপানের ২২ গজে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি শ্রেয়সেরা। কোয়ার্টার ফাইনালে কঠিনতম প্রতিপক্ষ পেল ভারত। নেপাল-জাপান ম্যাচ ভেস্তে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হল হিমালয়ে দেশ। আফগানিস্তান গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল। দারউইশ রাসুলির দলের বিরুদ্ধেই ২৮ অক্টোবর মাঠে নামতে হবে ভারতীয় দলকে। অন্য দিকে, প্রথম কোয়ার্টার ফাইনালে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালয়েশিয়া। অর্থাৎ, গত বারের এশিয়ান গেমসের ফাইনাল এ বার কোয়ার্টার ফাইনালেই হয়ে যাবে। পদকের লড়াই থেকে একটি টেস্ট খেলিয়ে দেশের ছিটকে যাওয়া নিশ্চিত।
আরও পড়ুন:
শনিবার বৃষ্টির জন্য নেপাল-জাপান ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। প্রথমে ব্যাট করে নেপাল করে ৪ উইকেটে ১৪৯ রান। ৩২ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সন্দীপ জোরা। কিন্তু নেপালের ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়। আর খেলা শুরু করা যায়নি। উল্লেখ্য, গ্রুপের ম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান।