Advertisement
E-Paper

শুভমনের তরুণ দলে কোহলি-রোহিতের গুরুত্ব কতটা? ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে বুঝিয়ে দিলেন বোলিং কোচ মর্কেল

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় তিন ম্যাচের এক দিনের সিরিজ়। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ় থেকেই শুরু করে দেবেন কোচ গৌতম গম্ভীর। বাড়তি নজর থাকবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬
Picture of Cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। — ফাইল চিত্র।

বিরাট কোহলিকে নিয়ে কথা না উঠলেও আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আগামী বছরের এক দিনের বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয় বলেই মনে করছে ক্রিকেটমহলের একাংশ। তবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে ভারতীয় শিবিরে দুই সিনিয়র ব্যাটারের গুরুত্ব পরিষ্কার করে দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল।

মর্কেল জানিয়েছেন, শুভমন গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল গড়ে উঠছে। সেই দলের মেন্টর দুই সিনিয়র ব্যাটারই। নিজেদের অভিজ্ঞতা দিয়ে কোহলি-রোহিত সাহায্য করছেন শুভমনকে। সংবাদমাধ্যমকে মর্কেল বলেছেন, ‘‘দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকা সব সময়ই ভাল। কোহলি, রোহিতের মতো সিনিয়রেরা থাকায় শুভমনের অনেক সুবিধা হয়েছে। নানা পরামর্শ পায়। শুভমনও দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। আমি সব সময় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্বাস করি। ওরা যে ভাবে একটা দল গড়ে তোলে, সেটা গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয়, তরুণেরা সিনিয়রদের সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। সুবিধা-অসুবিধার কথা বলতে পারে। আমাদের ভাগ্য ভাল, দলে কোহলি-রোহিতের মতো ক্রিকেটারেরা রয়েছে।’’

মর্কেল জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা দলকে শক্তিশালী করতে সাহায্য করে। যে কোনও পরিস্থিতি সামলানো সহজ করে। সিনিয়রেরা তাই সব সময়ই দলের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেছেন, ‘‘আমাদের সিনিয়র ক্রিকেটারেরা ওদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করে। পাশে থাকে। উৎসাহিত করে। এই প্রক্রিয়া নিয়মিত চলতে থাকে। দলের বৈঠকে আমরা সিনিয়র ক্রিকেটারদের বেশি কথা বলার সুযোগ দেওয়ার চেষ্টা করি। ওরাও নানা প্রশ্ন করে। পরামর্শ দেয়।’’

India Vs West Indies Morne Morkel Virat Kohli Rohit Sharma Shubman Gill Indian Cricket team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy