Advertisement
E-Paper

আবার বিশ্বরেকর্ড অভিষেকের! নিউ জ়িল্যান্ডের মাটিতে প্রথম বার খেলতে নেমেই নজির গড়লেন ভারতীয় ওপেনার

আজকাল ব্যাট করতে নামলেই রেকর্ড গড়ছেন অভিষেক শর্মা। ক্রাইস্টচার্চে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৯:৩৬
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

আরও একটি ম্যাচে রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। নিউ জ়িল্যান্ডের মাটিতে প্রথম বার খেলতে নেমেই সকলকে ছাপিয়ে গেলেন ভারতের বাঁহাতি ওপেনার।

ক্রাইস্টচার্চে ২২৬ রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা মারেন অভিষেক। ম্যাট হেনরির বল কভারের উপর দিয়ে তুলে দর্শকদের মাঝে ফেলেন তিনি। এই ছক্কা মারার পরেই বিশ্বরেকর্ড হয়েছে তাঁর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে সবচেয়ে বেশি বার ছক্কা মারলেন অভিষেক। সাত বার প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেছেন তিনি। এত দিন আফগানিস্তানের শফিকুল্লা শিনওয়ারির সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। শফিকুল্লা ছ’টি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন। তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। পাঁচ বার এই কীর্তি গড়েছেন তিনি।

রান তাড়া করতে নেমে ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। দু’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। পাওয়ার প্লে-র শেষ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেটে থেকে সরে আরও একটি ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার।

তাতে অবশ্য ভারতের জিততে সমস্যা হয়নি। সঞ্জু স্যামসনের ৬৭, শ্রেয়স আয়ার ও নমন ধীরের ৪২ রানে ভর করে দু’বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। টি-টোয়েন্টিতে এটি ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।

India Vs New Zealand Abhishek Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy