Advertisement
E-Paper

৩০ বলে ৬৯ রান! ইনদওরে জোড়া বিশ্বরেকর্ড অভিষেকের, সূর্যকুমারকে ছাপিয়ে গেলেন ভারতীয় ওপেনার

ইনদওরে ওপেন করতে নেমে ১৮ বলে অর্ধশতরান করেছেন অভিষেক শর্মা। তাঁর ব্যাটে ভাল শুরু হয়েছে ভারতের ইনিংসের। এই ম্যাচে জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন অভিষেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২০:১৩
cricket

ইনদওরে অর্ধশতরানের পর উল্লাস অভিষেক শর্মার। ছবি: পিটিআই।

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেছেন তিনি। এই ইনিংসের পর টি-টোয়েন্টিতে জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় দলের ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড গড়েছেন অভিষেক। মাত্র ১০২৪ বলে ২০০০ রান করেছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের। ১১৬৪ বলে ২০০০ রান করেছিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সূর্যের রেকর্ড ভেঙেছেন অভিষেক।

শুধু তা-ই নয়, এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন অভিষেক। এই ম্যাচের আগে চলতি ক্যালেন্ডার বছরে ৬৩টি ছক্কা মেরেছিলেন অভিষেক। এই ম্যাচে তিনি ৫টি ছক্কা মেরেছেন। অর্থাৎ, এই ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা মারলেন অভিষেক।

এখনও পর্যন্ত যুগ্মভাবে সূর্যের সঙ্গে শীর্ষে অভিষেক। ২০২২ সালে সূর্যও ৬৮টি ছক্কা মেরেছিলেন। এত দিন সেটিই রেকর্ড ছিল। এই বছরে অভিষেক আরও সাতটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবেন অভিষেক। ফলে ছক্কার নিরিথে সকলের থেকে অনেকটাই এগিয়ে যাবেন ভারতীয় ওপেনার।

India Vs West Indies Abhishek Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy