Advertisement
E-Paper

পাশে রয়েছে বোর্ড, তবু রোহিত নিজেই কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান? মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না? তখনই জবাব দেন রোহিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মা কি নিজেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান? ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর পাশে রয়েছে। কিন্তু রোহিতের নিজের কি খেলার ইচ্ছা রয়েছে? অন্তত তাঁর কথায় একটা সংশয় তৈরি হয়েছে। এখনও হ্যাঁ বা না স্পষ্ট করে বলেননি তিনি।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না? জবাবে রোহিত বলেন, “২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দেরি। তখন ঠিক করব।”

রোহিতের কথা থেকে স্পষ্ট, তিনি নিজেই এখনও নিশ্চিত নন। বিশ্বকাপ কাছাকাছি এলে তখন ঠিক করবেন, খেলবেন কি না। তবে তত দিন ভাবার কি সময় পাবেন রোহিত? বিশ্বকাপের একটি দল তো ভারতকে তৈরি রাখতে হবে। যদি রোহিত সত্যিই খেলতে চান, তা হলে তো তাঁকে আগেই সে কথা জানাতে হবে।

রোহিতকে নিয়ে বিতর্ক শুরু হয় নির্বাচক প্রধান অজিত আগরকরের একটি কাজে। অস্ট্রেলিয়া সফর চলাকালীন নাকি তিনি রোহিতকে জানিয়ে দেন, তাঁকে ২০২৭ সালের বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না। তার পরেই নাকি রোহিত বোর্ডের দ্বারস্থ হন। সেই সময় বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, এখনই রোহিতের অবসরের সম্ভাবনা নেই।

গত ৩ সেপ্টেম্বর বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বৈঠক শেষে সচিব শইকীয়া আবার জানিয়ে দেন, রোহিতের পাশে রয়েছেন তাঁরা। শইকীয়া বলেন, “রোহিত তো প্রতিটা ম্যাচেই ভাল খেলছে। তা হলে আর কী চান আপনারা? আগের ম্যাচেও ১৩০-১৪০ রান করেছে। আর কি জল্পনার কোনও জায়গা রয়েছে? দয়া করে কোনও জল্পনায় ইন্ধন জোগাবেন না।”

শইকীয়া এ কথা বললেও বোর্ডের নির্বাচক এবং কোচ যে একমত নন এটা আগেই বোঝা গিয়েছিল। সচিবের এমন কথায় স্পষ্ট যে রোহিতের জায়গা নিয়ে আর কোনও সমস্যা নেই। উল্লেখ্য, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না আগরকর। এই আবহে রোহিতের এই ধোঁয়াশা জল্পনা জিইয়ে রাখল।

Rohit Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy