Advertisement
E-Paper

টেস্ট বিশ্বকাপের লড়াইয়ে থাকার শেষ সুযোগ! সুস্থ হওয়ার আপ্রাণ চেষ্টা শুভমন-বুমরাহের, তবে সময় খুব কম দুই তারকার হাতে

অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে যাবে ভারত। তার আগে সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শুভমন গিল ও জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৪:০২
cricket

শুভমন গিল (বাঁ দিকে) ও জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। লড়াইয়ে থাকার শেষ সুযোগ পরের সিরিজ়। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে যাবে ভারত। তার আগে সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শুভমন গিল ও জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে বুমরাহের হাঁটু ফুলে যায়। ফলে তৃতীয় ম্যাচ খেলেননি তিনি। আপাতত বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন তিনি। সেখানেই সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পেসার।

গত বছর নভেম্বর মাসে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের পর আর লাল বলের ক্রিকেট খেলেননি তিনি। ফলে টেস্টের ধকল সামলানোর প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে। ভারতীয় বোর্ডের এক আধিকারিক বলেছেন, “এই সপ্তাহ থেকে বুমরাহ বল করা শুরু করবে। ওর ধকল সামলানোর ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। মেডিক্যাল দল ওর দিকে নজর রেখেছে। চিকিৎসকেরা ঠিক করবেন, কবে থেকে লম্বা স্পেল করা শুরু করবে বুমরাহ।”

শ্রীলঙ্কা সিরিজ়ের আগে বুমরাহ পুরো সুস্থ হয়ে উঠবেন বলে আশা বোর্ডের। ওই আধিকারিক বলেন, “এই দুটো টেস্ট আমাদের জন্য খুব গুরত্বপূর্ণ। একটা টেস্ট জিততে না পারলেই চাপ বেড়ে যাবে। তাই পুরো সুস্থ বুমরাহকে আমাদের দরকার। সেই চেষ্টাই চালানো হচ্ছে।”

শুভমনের আবার ঘাড়ের ব্যথা হচ্ছে। গত বছর কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘাড়ের ব্যথায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল শুভমনকে। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। এখনও নাকি দীর্ঘ সময় ব্যাট করলেই তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়।

বোর্ডের ওই আধিকারিক বলেছেন, “বেশ কিছু দিন ধরে শুভমনের ঘাড়ের ব্যথা রয়েছে। বেশি ক্ষণ ব্যাট করলেই ব্যথা বাড়ছে। তাই বোর্ডের বাইরের চিকিৎসকের সঙ্গে কথা বলছে শুভমন। শ্রীলঙ্কায় পুরো সুস্থ শুভমনকেও প্রয়োজন। তাই ওকে নিয়েও কোনও ঝুঁকি নেওয়া হবে না।”

Shubman Gill Jasprit Bumrah India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy