Advertisement
E-Paper

লর্ডসের ব্যালকনিতে ফের জার্সি খুলে উল্লাস! ২৪ বছর পর ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জেতার স্মৃতি

২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রান তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ভারত। দল জেতার পরেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে ঘুরিয়েছিলেন সৌরভ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১৫:০১
cricket

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জার্সি খুলে ঘোরানোর সেই মুহূর্ত আরও এক বার দেখা গেল লর্ডসের ব্যালকনিতে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৪ বছর আগে পথ দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৪ বছর পর সেই পথ অনুসরণ করলেন ভারতের বিশেষ ভাবে সক্ষম দলের ক্রিকেটারেরা। ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উল্লাস করলেন তাঁরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল ভারত। অধিনায়ক মাদিজ মাগরায় ১৯ বলে অপরাজিত ৬৩ ও অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রান করেন।

জবাবে ১৩.৪ ওভারে ৮৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। হিলাল আহমেদ ওয়ানি ২১ রান দিয়ে ৪ উইকেট ও জয়েশ পারমার ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ১১৮ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত।

তার পরেই দেখা যায়, লর্ডসের ব্যালকনিতে উল্লাস শুরু করেছেন ভারতীয় ক্রিকেটারেরা। কয়েক জন জার্সি খুলে খালি গায়ে উল্লাস করেন। এক কর্তাকে দেখা যায়, পরনের কোট খুলে ঘুরাচ্ছেন।

২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রান তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ভারত। মহম্মদ কাইফ ও জ়াহির খান ভারতকে জেতানোর পরেই দেখা যায়, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে ঘোরাচ্ছেন সৌরভ। সেই দৃশ্য ক্রিকেটে অমর হয়ে গিয়েছে।

পরেও বার বার এই ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। বীরেন্দ্র সহবাগ জানিয়েছিলেন, সৌরভের পাশেই ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি বার বার চেষ্টা করছিলেন সৌরভ যাতে জার্সি পরে নেন। কিন্তু তা-ও সৌরভ থামেননি।

পরে কলকাতা নাইট রাইডার্সের একটি ভিডিয়োতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “সৌরভ নিয়ম ভেঙেছিল। ও পরে বলেছিল, এটা করা ওর উচিত হয়নি। আবেগের বশে করে ফেলেছিল। কিন্তু আমার মতে, দুর্দান্ত একটা মুহূর্ত ছিল। আমি মজা পেয়েছিলাম। সব বাঙালিরা মজা পেয়েছিল।” সেই দৃশ্য আরও এক বার দেখা গেল।

Sourav Ganguly Lords Cricket Ground

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy