Advertisement
E-Paper

টেস্ট, এক দিন, টি২০, সুযোগই মেলে না ভারতীয় দলে! প্রথম বার ১০ উইকেট নিয়ে জবাব কুলদীপের

দেশের হয়ে খেলতে না পেরে কাউন্টিতে গিয়েছেন। ইয়র্কশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি কুলদীপের প্রথম ১০ উইকেট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৮
cricket

কুলদীপ যাদব। —ফাইল চিত্র।

কাউকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠলেই প্রথমে তাঁর দিকে নজর যায় নির্বাচক, কোচের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে থাকলেও দুই টেস্টেই প্রথম একাদশে জায়গা হয়নি। এশিয়া কাপ, এশিয়ান গেমসের দলেও নেই তিনি। বাদ দেওয়া হয়েছে আফগানিস্তান সিরিজ় থেকেও। এক দিনের দলেও জায়গা পান না। তাঁর নাম কুলদীপ যাদব।

বিশেষজ্ঞেরা বলেন, এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা স্পিনার তিনি। বাঁহাতি চায়নাম্যান বোলার এখন বিশ্বক্রিকেটে বিরল। যে কোনও দলে তিনি প্রধান পছন্দ হওয়া উচিত। কিন্তু তিনিই জায়গা পান না।

অথচ তাঁর পারফরম্যান্স খারাপ নয়। দেশের হয়ে খেলতে না পেরে কাউন্টিতে গিয়েছেন। ইয়র্কশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি কুলদীপের প্রথম ১০ উইকেট। কাউন্টিতে সাফল্যের পর ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন কুলদীপ।

ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসনের পডকাস্টে কুলদীপ জানিয়েছেন, অবশ্যই খারাপ লাগে তাঁর। ভারতীয় স্পিনার বলেন, “কখনও কখনও পরিকল্পনা বা দলের ভারসাম্যের উপর নির্ভর করে আপনাকে বাদ দেওয়া হয়। খারাপ তো লাগেই। যখন দেখেন, আপনি প্রথম একাদশে সদস্য নন, খেলতে পারবেন না, তখন কার ভাল লাগে।”

এখন মনকে বুঝিয়েছেন কুলদীপ। বুঝিয়েছেন, হয়তো পরের বার সুযোগ পাবেন। কুলদীপ বলেন, “দলে থাকলে আপনি অবশ্যই খেলতে চাইবেন। কিন্তু অনেক সময় তা হয় না। সবটাই ম্যানেজমেন্টের পরিকল্পনার উপর নির্ভর করে। গত বছর আমি ভেবেছিলাম কয়েকটা ম্যাচে সুযোগ পাব। কিন্তু পাইনি। ঠিক আছে। হয়তো পরের বার পাব।”

কাউকে জবাব দেওয়ার জন্য তিনি কাউন্টিতে ফেরেননি বলে জানিয়েছেন কুলদীপ। তিনি শুধু নিজেকে তৈরি রাখতে চান। কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে চান। কুলদীপ বলেন, “আমার মনে হয়, ইংল্যান্ডের পিচে স্পিনারদের জন্য বেশি সুবিধা থাকে না। তাই কাউন্টি খেলতে এসেছি। চ্যালেঞ্জ নিতে চাই। কঠিন পরিস্থিতিতে ভাল বল করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। সেটাই বাড়াতে এসেছি।”

Kuldeep Yadav India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy